Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

পঞ্চমবার বিয়ের পিঁড়িতে পামেলা অ্যান্ডারসন, এবারের স্বামী কে!

দ্য ওয়াল ব্যুরো: বিয়ে প্রসঙ্গে বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, 'ন্যাড়া একবারই বেলতলায় যায়'। তবে কানাডিয়ান অভিনেত্রীর পামেলা অ্যান্ডারসনের জীবনে একথা কিন্তু একেবারেই সত্যি নয়। কারণ হলিউডের মডেল-অভিনেত্রী পামেলা এই নিয়ে পঞ্চম বারের জন্য গাঁটছড়া

পঞ্চমবার বিয়ের পিঁড়িতে পামেলা অ্যান্ডারসন, এবারের স্বামী কে!

শেষ আপডেট: 23 January 2020 13:56

দ্য ওয়াল ব্যুরো: বিয়ে প্রসঙ্গে বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, 'ন্যাড়া একবারই বেলতলায় যায়'। তবে কানাডিয়ান অভিনেত্রীর পামেলা অ্যান্ডারসনের জীবনে একথা কিন্তু একেবারেই সত্যি নয়। কারণ হলিউডের মডেল-অভিনেত্রী পামেলা এই নিয়ে পঞ্চম বারের জন্য গাঁটছড়া বেঁধেছেন। পাত্র ৭৪ বছরের জন পিটার্স। তবে কেবল পামেলা নয় এর আগে একাধিক বিয়ে করেছেন এই জন পিটার্সও। 'বে ওয়াচ' রিলিজের পর থেকেই সংবাদ শিরোনামে রয়েছেন পামেলা অ্যান্ডারসন। এমনিতেই তাঁর একাধিক বিয়ের কথা বিনোদন দুনিয়ায় বহু চর্চিত। এবার তাঁর পঞ্চম বিয়ের কথা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে শোরগোল। পামেলার পঞ্চম বিয়ের পাত্র জন পিটার্স ছিলেন হলিউডের হেয়ারড্রেসার। তবে সেই পেশা এখন প্রাক্তন। হালফিলে তিনি হলিউডের একজন খ্যাতনামা প্রোডিউসার। নতুন ভাবে সংসার করার জন্য এই জনকেই এবার বেছে নিয়েছেন পামেলা। অভিনেত্রীর বয়স ৫২ আর পাত্র ৭৪। তবে ২২ বছরটা এমন কোনও ব্যাপারই হবে না বলে মত অনেকের। এমনিতেই হলিউডে বয়সের ফারাক রেখে বিয়ে ট্রেন্ড রয়েছে। ১০ বছরের ছোট নিক জোনাসের সঙ্গেই সাতপাক ঘুরেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। উদাহরণ আরও রয়েছে। এবার সেই তালিকায় জুড়ল পামেলা অ্যান্ডারসন এবং জন পিটার্সের নামও। ১৯৭৬ সালের ‘এ স্টার ইজ বর্ন' ছবির প্রযোজনার মাধ্যমে প্রোডিউসার হিসেবে কেরিয়ার শুরু করেন জন পিটার্স। এরপর টিম বার্টনের ব্যাটম্যান সিরিজের সব ছবিগুলির প্রযোজনা করেন তিনি।  আজ থেকে ৩০ বছর আগে ১৯৮০ সালে নাকি প্রথম পামেলার সঙ্গে সাক্ষাৎ হয় জনের। সেই সময় বেশ কয়েকবার ডেটেও যান দু'জনেই। পামেলাকে প্রেমের প্রস্তাবও দেন জন পিটার্স। তারপর থেকে এতগুলো বছর শুধুই পামেলার জন্য অপেক্ষা করেছেন তিনি। জনের কথায়, "আশেপাশে অনেক সুন্দরীই এসেছিলেন। তবে পামেলাকেই আমি ভালবাসি। তাই দীর্ঘদিন ওর জন্য অপেক্ষা করেছি। ৩৫ বছর ধরে ওকেই চেয়েছি। অবশেষে আমরা এক হতে চলেছি।" গত সোমবার বিয়ে হয়েছে পামেলা অ্যান্ডারসন এবং জন পিটার্সের। এর আগে পামেলার সঙ্গে যাঁদের বিয়ে হয়েছিল তাঁরা হলেন টমি লি, কিড রক এবং রিক সলোমন। এঁদের মধ্যে রককে দু'বার বিয়ে করেন খ্যাতনামা অভিনেত্রী। মাঝে ফরাসি ফুটবলার আদলি রামির সঙ্গে। কিন্তু গত বছর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। পামেলার অভিযোগ ছিল, রামি একসঙ্গে দু'টি সম্পর্কে জড়িয়েছেন। তাই তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। জনও এর আগে বিয়ে করেছেন। অ্যান ওয়ারেন ও ক্রিস্টিন ফোরসিথ-পিটার্সকে বিয়ে করার পাশাপাশি বার্বারা স্টেইস্যান্ডকেও বহু বছর ধরে ডেট করেছেন জন পিটার্স।

```