
শেষ আপডেট: 21 November 2018 09:04
কিন্তু নিজের বাড়িতে ডেকে হঠাৎ সৃজিতকে এমন জামাই আদর করে খাওয়ালেন কেন তনুশ্রী? আসলে তনুশ্রী শঙ্করের বাড়িতে ছিল 'এক যে ছিল রাজা'-র সাকসেস পার্টি। তনুশ্রীর মেয়ে শ্রীনন্দা অভিনয় করেছেন এই ছবিতে। বক্স অফিসে সাফল্যও পেয়েছে এই সিনেমা। আর তাই নিজের বাড়িতেই সাকসেস পার্টির আয়োজন করেছিলেন শ্রীনন্দা। মায়ের উপরেই দায়িত্ব দিয়েছিলেন রান্নার। মেয়ের আবদার। তাই কোমর বেঁধে মাঠে নেমেছিলেন তনুশ্রীও। আর তারই ফলস্বরূপ এ দিন টেবিলে হাজির ছিল পঞ্চ-ব্যাঞ্জন। সৃজিতের সঙ্গে খাবার টেবলে হাজির ছিলেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তও। ছিলেন টিম 'এক যে ছিল রাজা'-র আরও অনেক সদস্যই।

চলতি বছরেও পুজোর আগেই রিলিজ হয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের পিরিয়ডিকাল ছবি 'এক যে ছিল রাজা'। ইন্ডাস্ট্রিতে অনেকেই বলেন, এই ছবি নাকি পরিচালকের হৃদয়ের বড্ড কাছের। তাঁর ড্রিম প্রোজেক্টগুলোর মধ্যে অন্যতম নাকি ভাওয়াল রাজার জীবনের উপর তৈরি ছবি 'এক যে ছিল রাজা'। বক্স অফিসে প্রতি বারের মতোই এ বারেই সাফল্য পেয়েছে সৃজিতের ছবি। আর নিন্দুকেরাও তাঁদের ট্রোলের ধারাবাহিকতা বজায় রেখেছেন। তবে সব মিলিয়ে সমীক্ষা এবং পরিসংখ্যান অনুযায়ী, বক্স অফিসে হিট 'এক যে ছিল রাজা'। আর ছবির সাফল্যের জন্যই 'সাকসেস পার্টি' ছিল তনুশ্রী শংকরের বাড়িতে।