Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

পর্দায় আসছে নতুন ব্র্যান্ড 'সুই-ধাগা', দেখুন ট্রেলর

দ্য ওয়াল ব্যুরো: "কপালে মেডেল জুটুক বা নাই জুটুক জীবনে সাইকেলে প্যাডেল তো ঘোরাতেই হবে।" বরুণ ধাওয়ান এবং অনুষ্কা শর্মা অভিনীত নতুন ছবি 'সুই-ধাগা'-র এটাই হলো মূল কথা। এ গল্প গ্রামের এক সাধারণ যুবকের। নাম মৌজি। সঙ্গে রয়েছে তাঁর স্ত্রী মমতা। য

পর্দায় আসছে নতুন ব্র্যান্ড 'সুই-ধাগা', দেখুন ট্রেলর

শেষ আপডেট: 13 August 2018 11:52

দ্য ওয়াল ব্যুরো: "কপালে মেডেল জুটুক বা নাই জুটুক জীবনে সাইকেলে প্যাডেল তো ঘোরাতেই হবে।" বরুণ ধাওয়ান এবং অনুষ্কা শর্মা অভিনীত নতুন ছবি 'সুই-ধাগা'-র এটাই হলো মূল কথা। এ গল্প গ্রামের এক সাধারণ যুবকের। নাম মৌজি। সঙ্গে রয়েছে তাঁর স্ত্রী মমতা। যাঁকে বিয়ের আগে মৌজি জানতেই পারেননি। আর বিয়ের পর সংসারের কাজেই বউ ব্যস্ত। অতএব রোম্যান্সে জোটে প্রবল বাধা। তবে মৌজি কিন্তু নামের মতোই দুনিয়ার যাবতীয় কাজ মজা করেই করে থাকেন। তা সে বিয়েবাড়িতে মালিক গলায় দড়ি বেঁধে কুকুর সাজাক কিংবা রাস্তার ষাঁড় সাজাক----মৌজির সবেতেই রয়েছে আনন্দ। তবে ছবির গল্প এগোবে একেবারেই অন্য অ্যাঙ্গেলে। সাধারণ মৌজির অসাধারণ হয়ে ওঠা, একজন বেকার যুবকের নিজের উদ্যোগে রোজগেরে হয়ে ওঠার গল্পই 'সুই-ধাগা'-তে বলবেন পরিচালক শরৎ কাটিয়ার। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলর। ইউটিউবে ভিউ পৌঁছে গিয়েছে প্রায় আড়াই লাখে। ছবির ট্রেলরেই জানা গিয়েছে মৌজির ঠাকুর্দার ছিল দর্জির ব্যবসা। আর নিজের অনটনের সংসারে মাথা উঁচু করে বাঁচার তাগিতে সেই দর্জির সেলাই-ফোঁড়াইকেই হাতিয়ার করবেন মৌজি। তৈরি করবেন নিজের ব্র্যান্ড 'সুই-ধাগা মেড ইন ইন্ডিয়া'। https://www.youtube.com/watch?v=VUe3p23AJMo প্রযোজনায় রয়েছে আদিত্য চোপড়ার যশ রাজ ফিল্মস। আগামী ২৮ সেপ্টেম্বর রিলিজ হবে এই ছবি। বরুণ-অনুষ্কাও এই প্রথমবার জুটি বেঁধেছেন। শহরের মর্ডান মেয়ের বদলে নতুন ছবিতে একেবারেই ছাপোষা লুকে দেখা যাবে অনুষ্কা শর্মাকে। আর বদলাপুরের পর 'সুই-ধাগা'-তে বরুণের অভিনয় দেখার জন্য আপাতত মুখিয়ে রয়েছেন দর্শকরা।

```