Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

প্রিয়াঙ্কার ভাইয়ের বিয়ে ভেঙেই গেল! কিন্তু কেন? কী বললেন মা মধু চোপড়া

দ্য ওয়াল ব্যুরো: পিছিয়ে যায়নি, একেবারেই ভেঙেই গিয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার ভাইয়ের বিয়ে। কিন্তু কেন? শেষ পর্যন্ত ছেলের বিয়ের প্রসঙ্গে মুখ খুললেন সিদ্ধার্থ চোপড়ার মা মধু চোপড়া। জানালেন, "সিদ্ধার্থের আর একটু সময় দরকার। এখনই ও বিয়ে জন্য প্রস্তুত নয়

প্রিয়াঙ্কার ভাইয়ের বিয়ে ভেঙেই গেল! কিন্তু কেন? কী বললেন মা মধু চোপড়া

শেষ আপডেট: 6 May 2019 12:17

দ্য ওয়াল ব্যুরো: পিছিয়ে যায়নি, একেবারেই ভেঙেই গিয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার ভাইয়ের বিয়ে। কিন্তু কেন? শেষ পর্যন্ত ছেলের বিয়ের প্রসঙ্গে মুখ খুললেন সিদ্ধার্থ চোপড়ার মা মধু চোপড়া। জানালেন, "সিদ্ধার্থের আর একটু সময় দরকার। এখনই ও বিয়ে জন্য প্রস্তুত নয়। খুব তাড়াহুড়ো করেই বিয়েটা হচ্ছিল। দুই পরিবারের সহমতেই বিয়েটা ক্যানসেল হয়েছে।" দিন কয়েক ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল বি-টাউনের অন্দরমহলে। প্রিয়াঙ্কা চোপড়ার ভাইয়ের নাকি বিয়ে ভেঙে গিয়েছে। প্রথমে অবশ্য গুজব ভেবেই এ খবর উড়িয়ে দেন অনেক। তবে কথায় আছে যা রটে তার কিছুটা তো বটেই। প্রাথমিক ভাবে জানা যায়, ভেঙে যায়নি, তবে পিছিয়ে গিয়েছে পিগি চপসের ভাই সিদ্ধার্থের বিয়ে। কিন্তু কেন? শোনা যায়, সিদ্ধার্থের হবু স্ত্রী ঈশিতা অসুস্থ। তিনি হাসপাতালে ভর্তি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করেন ঈশিতা। অনুমান করা হয়, হয়তো এই কারণেই পিছিয়ে গিয়েছে বিয়ে। কিন্তু কদিন পরেই সামনে আসে অন্য তথ্য। জানা যায় একেবারেই ভেঙে গিয়েছে সিদ্ধার্থ এবং ঈশিতার বিয়ে। সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সঙ্গে সময় কাটানোর ছবিও শেয়ার করেছেন ঈশিতা। লিখেছেন, "পুরনোকে বিদায়। নতুন জীবনের শুরু।" চলতি বছরের ফেব্রুয়ারিতেই রোকা হয়েছিল সিদ্ধার্থ এবং ঈশিতার। ভাইয়ের রোকা সেরিমনির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে এ বার ভাইয়ের বিয়ে ভেঙে যাওয়ায় সোশ্যাল সাইটে নাকি ঈশিতাকে আনফলো করে দিয়েছেন পিগি চপস। তবে এটাই প্রথম নয়। এর আগেও সম্পর্ক ভেঙেছে সিদ্ধার্থ চোপড়ার। এর আগে ২০১৪ সালে কণিকা মাথুরের সঙ্গে রোকা সেরিমনি সম্পন্ন হয়েছিল সিদ্ধার্থের। পরে অবশ্য বিয়ে হওয়ার আগেই সেই সম্পর্ক ভেঙে যায়।

```