রানি মুখার্জীর বাড়ির সামনে 'মূত্র বিসর্জন'! ফের বিতর্কে অভিনেতা আরমান কোহলি
দ্য ওয়াল ব্যুরো: বেশ কয়েক মাস আগে সংবাদ শিরোনামে এসেছিলেন আরমান কোহলি। নাহ্ কোনও ভালো কাজের জন্য সুনাম পেয়ে নয়। বরং একরাশ বিতর্ক নিয়ে হাজির হয়েছিলেন আরমান। বান্ধবীর নাক ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছিল এই বলিউড অভিনেতার বিরুদ্ধে। শোনা গিয়েছিলেন,
শেষ আপডেট: 9 November 2018 13:29
দ্য ওয়াল ব্যুরো: বেশ কয়েক মাস আগে সংবাদ শিরোনামে এসেছিলেন আরমান কোহলি। নাহ্ কোনও ভালো কাজের জন্য সুনাম পেয়ে নয়। বরং একরাশ বিতর্ক নিয়ে হাজির হয়েছিলেন আরমান। বান্ধবীর নাক ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছিল এই বলিউড অভিনেতার বিরুদ্ধে। শোনা গিয়েছিলেন, বান্ধবী নিরু রনধাওয়ার নাক ভেঙে দিয়েছিলেন আরমান। আর আরমান যে এমন কাজ করেছেন সে বিষয়ে মুখ খুলেছিলেন তাঁরই বাড়ির প্রাক্তন রাধুঁনি এবং আরমানের প্রাক্তন ড্রাইভার। তাঁদের অভিযোগ, কেবল বান্ধবীরা নয় আরমানের রোষ থেকে নিস্তার পেতেন না তাঁরাও।
তবে এ বার আরমানের বিরুদ্ধে ওঠা অভিযোগের মাত্রা একটু বেশি বলেই মনে করছে বলিউড। কারণ তিনি নাকি রানি মুখার্জীর বাড়ির সামনে প্রকাশ্যেই মূত্রত্যাগ করেছেন। এমন বিস্ফোরক অভিযোগই উঠেছে আরমান কোহলির বিরুদ্ধে।
কিন্তু কেন হঠাৎ এমন কাজ করলেন আরমান?
বলিউডে আরমানের কেরিয়ারের তেমনভাবে উপরে ওঠেনি কোনওদিনই। অভিনেতা হিসেবে সেরকম সাফল্য কোনওদিনই পাননি তিনি। তবে বিতর্ক তাঁর বরাবরের সঙ্গী। বিশেষ করে বিগ বসের ঘরে কাজলের বোন তানিশা মুখোপাধ্যায়ের সঙ্গে নাম জড়ানোর পরে বারংবার বিতর্ক তৈরি হয়েছে আরমানকে ঘিরে। শুধু বিতর্কই নয় সাংঘাতিক সব অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। শেষ পর্যন্ত বিগ বসের ঘরে থাকাকালীনই তানিশার সঙ্গে ব্রেক আপ হয়ে যায় আরমানের। তাঁকে উচিত শিক্ষা দিতে ক্যামেরার সামনেই কষিয়ে থাপ্পড় মারেন তানিশা। এরপর হাজার চেষ্টা করেও তানিশাকে নিজের জীবনে ফেরাতে পারেননি আরমান। আর সেই রাগেই নাকি এমন কাণ্ড করেছেন আরমান। আর আরমানের প্রাক্তন সহকারীরা প্রত্যেকেই জানিয়েছেন, রেগে গেলে তাঁদের মালিক যা ইচ্ছে তাই করতে পারেন। অতএব, এমন কাজ তিনি করে থাকলে সেটা অসম্ভবের কিছু নয়।
অবশ্য আরমানের বিরুদ্ধে এই অভিযোগ একবার ওঠেনি। বরং জানা গিয়েছে, বারবার নাকি রানির বাড়ির সামনে গিয়ে অশান্তি করেন তিনি। যখনই তানিশার কথা তাঁর মনে পড়ে তখনই নাকি রানি মুখার্জীর বাড়ির সামনে গিয়ে গন্ডগোল বাঁধান আরমান। কিন্তু তানিশার নিজের দিদি কাজলের বদলে কাজিন সিস্টার রানির বাড়িকেই কেন বারবার নিশানা বানান আরমান সে নিয়ে অবশ্য ধন্দে রয়েছে বি-টাউন। নিন্দুকেরা বলছেন, তানিশা তো একটা বাহানা। এর পিছনে সম্ভবত রয়েছে অন্য কোনও কারণ।