Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

রণবীরের সঙ্গে লাইভ চ্যাটে 'শ্যালিকা' পাড়ুকোন! কী বললেন জামাইবাবুকে?

দ্য ওয়াল ব্যুরো: 'সিম্বা' ছবির প্রোমোশন নিয়ে এখন ভীষণ ব্যস্ত রণবীর সিং। ছবির প্রচারের জন্য জেন ওয়াইয়ের সবচেয়ে পছন্দের সোশ্যাল মিডিয়াকেই বেছে নিয়েছেন তিনি। কদিন আগেই ইনস্টাগ্রাম লাইভে এসেছিলেন রণবীর। অনুরাগীদের সঙ্গে আগামী ছবি সিম্বার নিয়ে ল

রণবীরের সঙ্গে লাইভ চ্যাটে 'শ্যালিকা' পাড়ুকোন! কী বললেন জামাইবাবুকে?

শেষ আপডেট: 23 December 2018 15:34

দ্য ওয়াল ব্যুরো: 'সিম্বা' ছবির প্রোমোশন নিয়ে এখন ভীষণ ব্যস্ত রণবীর সিং। ছবির প্রচারের জন্য জেন ওয়াইয়ের সবচেয়ে পছন্দের সোশ্যাল মিডিয়াকেই বেছে নিয়েছেন তিনি। কদিন আগেই ইনস্টাগ্রাম লাইভে এসেছিলেন রণবীর। অনুরাগীদের সঙ্গে আগামী ছবি সিম্বার নিয়ে লাইভ চ্যাটও করেন তিনি। তারপর বেছে নেন টুইটারকে। শুরু করেন কোয়েশ্চেন-অ্যানসার রাউন্ড। #asksimmba দিয়ে শুরু হয়ে রণবীরের লাইভ চ্যাট। প্রবল উৎসাহে ঝাঁপিয়ে পড়েন নেটিজেনরাও। প্রিয় অভিনেতার আসন্ন ছবি নিয়ে চলতে থাকে প্রশ্নোত্তর পর্ব। আসতে থাকে রণবীরের ভক্তদের নানান কমেন্ট। কোনওটায় প্রিয় অভিনেতার প্রতি ভালোবাসা তো কোনও কমেন্টে রয়েছে রোহিত শেট্টির আগামী ছবি নিয়ে প্রশ্ন। তবে, নেটিজেনদের নজর কেড়েছেন রণবীরের শ্যালিকা অনিশা পাড়ুকোন। দীপিকার বোন রণবীরের পোস্টের তলায় কমেন্টের লিখেছেন "আই লাভ জিজু#asksimmba"। তবে লাভ কথাটি আবার ইমোজি দিয়ে লেখা। https://twitter.com/anishapadukone/status/1076464018875768832 মাস দেড়েক হলো বিয়ে হয়েছে রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের। দিদির বিয়েতে পাপারাৎজির নজর কেড়েছিলেন অনিশাও। দিদির বিয়ের আগেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলের নাম বদলে ফেলেছিলেন অনিশা। নতুন নাম রেখেছিলেন 'দীপবীরওয়ালে'। সোশ্যাল মিডিয়ায় দীপবীর জুটির পাশাপাশি তখন ট্রেন্ডিংয়ে ছিলেন রণবীর সিংয়ের শ্যালিকা অনিশাও। সব্যসাচীর ডিজাইনার লেহেঙ্গায় বিয়ের আসরে তাঁকে দেখতেও লাগছিল বেশ। বিয়ের পরেই নবদম্পতির ছবি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছিলেন অনিশা। দীপিকা-রণবীরের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছিলেন, 'রব নে বনা দি জোড়ি'। প্রসঙ্গত, আগামী ২৮ ডিসেম্বর বিগ স্ক্রিনে রিলিজ হবে ‘সিম্বা’। বিখ্যাত ইংরেজি ছবি ‘লায়ন কিং’-এর খুব পরিচিত চরিত্র ছিল ‘সিম্বা’। আর এ বার সেই সিংহ সিম্বার নামেই তৈরি হচ্ছে বলিউডের নতুন ছবি। তাই দর্শকদের আশা ‘সিম্বা’-তে নিশ্চই সিংহের মতোই পর্দা কাঁপাবেন রণবীর। রোহিত শেট্টি পরিচালিত ‘সিম্বা’ ছবিতে রণবীরের বিপরীতে দেখা যাবে সারা আলি খানকে। দেখা যাবে অজয় দেবগণকেও। আর ভিলেনের ভূমিকায় রয়েছেন সোনু সুদ। ইতিমধ্যেই রিলিজ হয়েছে ছবির ট্রেলরও। দেখুন সিম্বা-র ট্রেলর https://youtu.be/PtFY3WHztZc

```