Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

Mujibur Rahman: 'কান'-এ মুক্তি পেল বঙ্গবন্ধুর বায়োপিকের ট্রেলার, বড় পর্দায় আসছে সেপ্টেম্বরেই

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের অন্যতম চলচ্চিত্র উৎসব 'কান'-এ (Cannes) গেল বাংলাদেশের মুক্তিযুদ্ধে অন্যতম নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের (Mujibur Rahman) জীবনের ওপর আলোকিত সিনেমা। ফ্রান্সের এই চলচ্চিত্র উৎসবে মুক্তি পেল 'মুজিব: দ্য মেকিং অব

Mujibur Rahman: 'কান'-এ মুক্তি পেল বঙ্গবন্ধুর বায়োপিকের ট্রেলার, বড় পর্দায় আসছে সেপ্টেম্বরেই

শেষ আপডেট: 20 May 2022 09:39

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের অন্যতম চলচ্চিত্র উৎসব 'কান'-এ (Cannes) গেল বাংলাদেশের মুক্তিযুদ্ধে অন্যতম নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের (Mujibur Rahman) জীবনের ওপর আলোকিত সিনেমা। ফ্রান্সের এই চলচ্চিত্র উৎসবে মুক্তি পেল 'মুজিব: দ্য মেকিং অব আ নেশন' (Mujib: The Making of a Nation) ট্রেলার।

বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে তৈরি করা এই সিনেমার ঝলক দেখলেন সিনেমা প্রেমীরা। বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগালের হাতে তৈরি হয়েছে এই সিনেমাটি। মুজিবরের জন্ম শতবর্ষ উপলক্ষে এই ভাবনা। সেই ভাবনার কথা আগেই জানা গিয়েছিল। এবার বিশ্ব মঞ্চে প্রকাশ পেল সেই সিনেমারই ট্রেলার।

এই সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরেফিন শুভ। শেখ ফজিলাতুন্নেসার চরিত্রে নুসরত ইমরোজ তিশা। ছবির শ্যুটিং শেষ। অপেক্ষা এবার ছবি মুক্তির। চলতি বছরের সেপ্টেম্বরেই বড় পর্দায় মুক্তি পাবে 'মুজিব: দ্য মেকিং অব আ নেশন'।

এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ও বাংলাদেশের মন্ত্রী ড: হাসান মাহমুদ। ট্রেলার মুক্তির মঞ্চ থেকে অনুরাগ ঠাকুর জানান, ভারত-বাংলাদেশের সম্পর্ক যে কতটা সুনিবিড় তা বিশ্বের কাছে তুলে ধরতেই দুই দেশের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে সিনেমাটি। কান উৎসবে এই ট্রেলার মুক্তির ফলে দুই দেশের বন্ধুত্বের গভীরতা উঠে এল।

অনুরাগের সুরে সুর মিলিয়ে বাংলাদেশের মন্ত্রী হাসান মাহমুদ বলেন, "ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর হাত ধরে। এই সিনেমাতে বঙ্গবন্ধুর অবদানকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।’’

ঐন্দ্রিলাকেই নাকি যৌন হেনস্থা করেছিলেন সাগ্নিক! ফের নয়া মোড় পল্লবী-মৃত্যু তদন্তে


```