Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

অবশেষে প্রকাশ্যে ইলিয়ানার 'মিস্ট্রি ম্যান', সন্তান জন্মের আগে রোমান্টিক ডেটে অভিনেত্রী

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে সামনে এল অভিনেত্রী ইলিয়ানা ডি-ক্রুজের মনের মানুষের ছবি (ileana dcruz reveals her boyfriend picture)। ইলিয়ানা সন্তান সম্ভবা এই কথা জানাজানি হওয়ার পরেই বিভিন্ন মহলে এই সন্তানের বাবার পরিচয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ত

অবশেষে প্রকাশ্যে ইলিয়ানার 'মিস্ট্রি ম্যান', সন্তান জন্মের আগে রোমান্টিক ডেটে অভিনেত্রী

শেষ আপডেট: 17 July 2023 08:20

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে সামনে এল অভিনেত্রী ইলিয়ানা ডি-ক্রুজের মনের মানুষের ছবি (ileana dcruz reveals her boyfriend picture)। ইলিয়ানা সন্তান সম্ভবা এই কথা জানাজানি হওয়ার পরেই বিভিন্ন মহলে এই সন্তানের বাবার পরিচয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তবে সেই পরিচয় সহজে প্রকাশ করতে চাননি অভিনেত্রী। বরং ধাপে ধাপে কৌতূহল বাড়িয়েছেন তাঁর ভাবী সন্তানের বাবার বিষয়ে।

এবার সব কৌতূহলের অবসান ঘটিয়ে ইলিয়ানা সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গীর ছবি দিলেন (ileana dcruz reveals her boyfriend picture)।

রবিবার ইনস্টাগ্রাম স্টোরিতে ইলিয়ানা তিনটি ছবির একটি কোলাজ পোস্ট করেন। সেখানে লেখা 'ডেট নাইট'। এই ছবিতেই স্পষ্ট বোঝা যায় ইলিয়ানার সঙ্গীর মুখ। প্রসঙ্গত, কিছু মাস আগে অর্থাৎ জুনের শুরুর দিকে ইলিয়ানা সঙ্গীর সঙ্গে চুম্বনের একটি আবছা ছবি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে।

সেই ছবিতে অভিনেত্রীর সঙ্গে চুম্বনরত সেই ব্যক্তিটি কে সেই নিয়ে জল্পনা তৈরি হয় সব মহলে। অনেকেই সেই আবছা ছবির ব্যক্তিকে দেখে আদিত্য রায় কাপুর মনে করেছিলেন। যদিও সম্প্রতি আদিত্য রায় কাপুর অনন্যা পাণ্ডের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এই বিষয়টি সামনে আসায় জল্পনায় ছেদ পড়েছিল। তবে এই রহস্য মানব যে আসলে কে সে নিয়ে ধন্দে ছিলেন নেটিজেনরা।

মজার বিষয় হল, সকলের কৌতূহল বাড়ানোর জন্য ইলিয়ানা যেন ইচ্ছে করেই ধাপে ধাপে সামনে আনেন তাঁর সঙ্গীর পরিচয়। অন্তঃসত্ত্বা হওয়ার পর কখনও সঙ্গীর সঙ্গে রোমান্টিক ভ্রমণে, কখনও বাড়ির কাজে সাহায্যের ছবিতে তিনি বুঝিয়ে দেন এই বিশেষ সময়ে সঙ্গী তাঁর পাশেই আছেন। তবে এতদিন সঙ্গীর ছবি আবছা ভাবে দিলেও সম্ভবত সন্তান জন্মের তারিখ এগিয়ে আসছে বলেই অবশেষে সঙ্গীর পরিচয় প্রকাশ করলেন ইলিয়ানা।

বলিউডে বার্বি ঝড়, কঙ্গনা থেকে দীপিকা মশগুল গোলাপি জাদুতে


```