Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

ইলিয়ানার সন্তানের বাবার পরিচয় নিয়ে লুকোচুরি শেষই হচ্ছে না, এবার পোষ্যকে আদর করছেন সেই রহস্যময় পুরুষ

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ যেন মজার খেলায় মেতে উঠেছেন তাঁর দর্শকদের সঙ্গে। সন্তানসম্ভবা ইলিয়ানার বাবার পরিচয় এখনও তিনি প্রকাশ করেননি সংবাদ মাধ্যমের সামনে। তবে দর্শক বা সংবাদ মাধ্যম জানতে না পারলেও সেই সন্তান যে বাবার ভা

ইলিয়ানার সন্তানের বাবার পরিচয় নিয়ে লুকোচুরি শেষই হচ্ছে না, এবার পোষ্যকে আদর করছেন সেই রহস্যময় পুরুষ

শেষ আপডেট: 2 July 2023 12:22

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ যেন মজার খেলায় মেতে উঠেছেন তাঁর দর্শকদের সঙ্গে। সন্তানসম্ভবা ইলিয়ানার বাবার পরিচয় এখনও তিনি প্রকাশ করেননি সংবাদ মাধ্যমের সামনে। তবে দর্শক বা সংবাদ মাধ্যম জানতে না পারলেও সেই সন্তান যে বাবার ভালবাসা থেকে বঞ্চিত হবে না সেই কথাই যেন বারবার আকার ইঙ্গিতে জানান দিচ্ছেন অভিনেত্রী।

কয়েকদিন আগে জুন মাসের শুরুতে এক রহস্যময় পুরুষের সঙ্গে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী, ঘনিষ্ঠ চুম্বনের ছবিও দিয়েছিলেন ইনস্টাগ্রাম স্টোরিতে। তবে সেই ছবিতে স্পষ্ট বোঝা যায়নি সেই পুরুষের মুখ। ফলে, সেই ব্যক্তিই সম্ভবত ইলিয়ানার অনাগত সন্তানের বাবা, এমনটা অনুমান করছেন অনেকে।

প্রসঙ্গত, গর্ভাবস্থায় সঙ্গী তথা সেই রহস্যময় পুরুষের সঙ্গে যে ভাল ভাবে সময় কাটাচ্ছেন তার প্রমাণ মাঝেমধ্যেই ইলিয়ানা দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। শনিবার ফের নিজের স্টোরিতে ইলিয়ানার পোষা কুকুরকে আদর করছেন একজন পুরুষ সেই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে দেন অভিনেত্রী।

সব মিলিয়ে ইলিয়ানার অনাগত সন্তান এবং ব্যক্তিগত জীবন নিয়ে যত কৌতুহল বাড়ছে সাধারণ মানুষের ততই যেন অভিনেত্রী ইচ্ছে করেই সামান্য ঝলক দিয়ে সেই আগ্রহ আরও বাড়িয়ে তুলছেন। এখন ইলিয়ানার সন্তান জন্মের পরই সেই রহস্যময় পুরুষের পরিচয় সামনে আসে নাকি একাই নিজের সন্তানকে মানুষ করবেন অভিনেত্রী তা সময়ই বলবে।

এষা, হেমার অভিযোগ ধর্মেন্দ্রর বিরুদ্ধে! কোন পোশাক পহন্দ করেন অভিনেতা? ফাঁস করলেন স্ত্রী ও মেয়ে


```