স্বস্তিকা নাকি ৫০-৬০ জন ছেলেকে রাতারাতি স্বাস্থ্যবান বানিয়ে ফেলতে পারেন! ব্যাপারটা কী
দ্য ওয়াল ব্যুরো: পড়ুয়াদের মতো চোখে মোটা ফ্রেমের চশমা। পরনে হালকা পিচ রঙের শাড়ি। চুলে বিনুনি। আদুরে মুখে 'ভাজা মাছটি উল্টে খেতে জানেন না'র ছাপ। সাধারণ পোশাকেই দুষ্টুমিতে ভরপুর ভিডিও পোস্ট করলেন 'উমা বৌদি' ওরফে স্বস্তিকা মুখার্জি।
সম্প্র
শেষ আপডেট: 4 January 2021 15:10
দ্য ওয়াল ব্যুরো: পড়ুয়াদের মতো চোখে মোটা ফ্রেমের চশমা। পরনে হালকা পিচ রঙের শাড়ি। চুলে বিনুনি। আদুরে মুখে 'ভাজা মাছটি উল্টে খেতে জানেন না'র ছাপ। সাধারণ পোশাকেই দুষ্টুমিতে ভরপুর ভিডিও পোস্ট করলেন 'উমা বৌদি' ওরফে স্বস্তিকা মুখার্জি।
সম্প্রতি রেডিওর এক অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কমপ্লিমেন্ট হিসেবে তাঁকে সরাসরি বলা হয়েছে, "আপনি তো ৫০, ৬০ জন ছেলেকে একসঙ্গে স্বাস্থ্যবান বানিয়ে ফেলতে পারেন।" আলতো স্বরে স্বস্তিকা জিজ্ঞেস করেছেন, "কীভাবে!"
প্রত্যুত্তরে রেডিও জকি বলেছেন, "আপনি সকালে হাঁটতে বেরোলেই, আপনার পিছন পিছন ছেলেরা দৌড়াতে শুরু করবে। প্রতিদিন এভাবে দৌড়ালে এমনিতেই স্বাস্থ্যবান হবেন তাঁরা।" উত্তর শুনে হাসতে হাসতে গড়িয়ে পড়েছেন স্বস্তিকা। এতটাই মজা পেয়েছেন, যে স্টুডিওতে নেচেও নিয়েছেন খানিকটা।

ইদানিং সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। পোস্টে যেমন-তেমন মন্তব্য করলে কাউকেই ছেড়ে কথা বলেন না। অভিনেত্রীকে বিঁধলে পাল্টা জবাবও তিনি দেন। মজাদার এই ভিডিওতে একজন লিখেছেন, "শুধু ছেলেরাই স্বাস্থ্যবান হবেন না। দিন দিন এত সুন্দর হয়ে উঠলে, মেয়েরাও পিছন পিছন দৌড়াবেন আর স্বাস্থ্যবান হয়ে উঠবেন।" ভিডিওতে লাফ দিয়ে বাড়ছে ভিউ। সঙ্গে ভরে যাচ্ছে হার্ট ইমোজিতে।
মজাদার ভিডিও হলেও স্বস্তিকার মুখে আনন্দের ছাপ স্পষ্ট। গত বছর দুর্দান্ত কাজ করার পর, নতুন বছরের শুরু থেকেই শ্যুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। সামনেই মুক্তি পাবে 'শ্রীমতী' এবং 'মোহমায়া'। সিরিজে নিজের লুকের ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী। চলতি বছরে আর কত রকম ভাবে তিনি তাক লাগাবেন, এখন সেটাই দেখার অপেক্ষা।