Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত

আজ দুপুর ১২টার মধ্যে থানায় ডাক মহেশ ভাটকে, সুশান্তের মৃত্যুর তদন্তে পরিচালককে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য মহেশ ভাটকে ডাকা হবে এ কথা জানা গিয়েছিল গতকালই। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ গতকাল রবিবার জানিয়েছিলেন দিন দুয়েকের মধ্যেই বর্ষীয়ান পরিচালকের বয়ান রেকর্ড করা

আজ দুপুর ১২টার মধ্যে থানায় ডাক মহেশ ভাটকে, সুশান্তের মৃত্যুর তদন্তে পরিচালককে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

শেষ আপডেট: 27 July 2020 06:24

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য মহেশ ভাটকে ডাকা হবে এ কথা জানা গিয়েছিল গতকালই। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ গতকাল রবিবার জানিয়েছিলেন দিন দুয়েকের মধ্যেই বর্ষীয়ান পরিচালকের বয়ান রেকর্ড করা হবে। সোমবার সকালে জানা গিয়েছে, আজ অর্থাৎ ২৭ জুলাই দুপুর ১২টার মধ্যে থানায় যেতে বলা হয়েছে পরিচালক মহেশ ভাটকে। সুশান্তের মৃত্যুর তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করবে মুম্বই পুলিশ। জানা গিয়েছে, সুশান্তের মৃত্যুর তদন্তে এখনও পর্যন্ত ৩৭ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। সম্প্রতি মহেশ ভাট ছাড়াও করণ জোহরের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে পুলিশ। সমন পাঠানো হয়েছে কঙ্গনা রানাওয়াতের হিমাচল প্রদেশের বাড়িতেও। পুলিশ জানিয়েছে, প্রয়োজনে আগামী দিনে করণ জোহরকেও ডাকা হতে পারে। গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে আত্মহত্যা করেছেন অভিনেতা। গলায় ফাঁস লাগার ফলে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে সুশান্তের। তবে প্রাণবন্ত তরুণ অভিনেতার এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারেননি কেউই। সুশান্তের মৃত্যুর কারণ হিসেবে বলিউডের একাংশকে দায়ী করে ফুঁসে উঠেছিলেন ইন্ডাস্ট্রিরই অনেকে। অভিনেতার মৃত্যুর সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছেন তাঁর অগুনতি ভক্ত এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা। সুশান্তের বন্ধুবান্ধব, পরিবারের সদস্য, তাঁর অফিসের কর্মী ছাড়াও বলিউডের অনেককেই এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। রেকর্ড করা হয়েছে তাঁদের বয়ান। মুকেশ ছাবরা, সঞ্জনা সাংহি, সঞ্জয় লীলা বনশালি, আদিত্য চোপড়া, রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক, সলমন খানের প্রাক্তন ম্যানেজার রেশমা শেট্টি, যশ রাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শন্নো শর্মা, প্রযোজনা সংস্থার দুই প্রাক্তন আধিকারিকের পাশাপাশি চারজন মনোবিদকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সুশান্তের মৃত্যুর পর শোনা গিয়েছিল, অভিনেতা নাকি দীর্ঘ সময় ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। ৬ মাস ধরে চিকিৎসাও চলছিল তাঁর। এমনকি সূত্রের খবর, গত বছর অক্টোবর মাসে দু’সপ্তাহের জন্য ভর্তি হয়েছিলেন মুম্বইয়ের একটি নামি হাসপাতালেও। যে চারজন ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করেছে বান্দ্রা পুলিশ তাঁদের মধ্যে দু’জন মুম্বইয়ের নামি হাসপাতালে কর্মরত। ২০১৯-এর নভেম্বর থেকে এ বছর মার্চ মাস পর্যন্ত এই চার ডাক্তারের কাছে সুশান্ত গিয়েছিলেন বলে জানা গিয়েছে। এ ছাড়াও পরিচালক রুমি জাফরিকেও সমন পাঠিয়েছে মুম্বই পুলিশ। জানা গিয়েছে, রিয়া চক্রবর্তী এবং সুশান্তকে একটি ছবির জন্য সই করিয়েছিলেন পরিচালক। সুশান্তের মৃত্যুর পর এ কথা জানিয়েছিলেন রুমি নিজেই। শোনা গিয়েছে পরিচালক শেখর কাপুরকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে পুলিশ।

```