Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

আগামী বছর আসছে 'ধোনির' সিক্যুয়েল, অপেক্ষা সুশান্ত ম্যাজিকের

দ্য ওয়াল ব্যুরো: একতা কাপুরের হাত ধরেই টেলি দুনিয়ায় প্রবেশ করেছিলেন সুশান্ত সিং রাজপুত। প্রথম দিকে সাইড রোলে চান্স পেলেও 'পবিত্র রিশতা' সিরিয়ালের 'মানব' চরিত্রই জীবনের মোড় ঘুরিয়ে দেয় সুশান্তের। আসতে থাকে একের পর এক ছবির অফার। ২০১৩ সালে 'কাই

আগামী বছর আসছে 'ধোনির' সিক্যুয়েল, অপেক্ষা সুশান্ত ম্যাজিকের

শেষ আপডেট: 4 July 2018 10:27

দ্য ওয়াল ব্যুরো: একতা কাপুরের হাত ধরেই টেলি দুনিয়ায় প্রবেশ করেছিলেন সুশান্ত সিং রাজপুত। প্রথম দিকে সাইড রোলে চান্স পেলেও 'পবিত্র রিশতা' সিরিয়ালের 'মানব' চরিত্রই জীবনের মোড় ঘুরিয়ে দেয় সুশান্তের। আসতে থাকে একের পর এক ছবির অফার। ২০১৩ সালে 'কাই পো চে' ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় সুশান্তের। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। '১৩ সালেই পরিণীতি চোপড়ার সঙ্গে রিলিজ হয় সুশান্তের আরেকটি ছবি 'শুদ্ধ দেশি রোম্যান্স'। এরপর রাজকুমার হিরানির ছবি 'পিকে'-তে মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সঙ্গেও স্ক্রিন শেয়ার করেছেন তিনি। তবে তাঁর কেরিয়ারে সবচেয়ে আলোড়ন ফেলেছিল মহেন্দ্র সিং ধোনির বায়োপিক 'এম এস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি'। ক্রিকেটার ধোনির চরিত্রকে পর্দায় যেভাবে ফুটিয়ে তুলেছিলেন সুশান্ত তাতে বেজায় খুশি হয়েছিলেন বলিউড থেকে আম জনতা। জমিয়ে ব্যবসাও করেছিল সুশান্তের এই ছবি। সূত্রের খবর, দু'বছর পর আবার পর্দায় ফিরছে ধোনি। আর এ বারেও ধোনির চরিত্রে অভিনয় করতে চলেছেন সুশান্ত। আগের ছবিতে ২০১১ সালেই শেষ হয়েছিল গল্প। এ বার তারপর থেকেই এগোবে গল্প। শোনা যাচ্ছে জিভার জন্ম থেকে শুরু করে আইপিএল-এ ধোনির সফর সবটাই দেখানো হবে সিক্যুয়েলে। এমনকী ধোনি নিজেও থাকতে পারেন এই ছবিতে। এমনটাই শোনা যাচ্ছে। আগামী বছরেই হয়তো রিলিজ হবে ধোনির সিক্যুয়েল।

```