Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফর

কৃতি শ্যানন থেকে প্রিয়াঙ্কা চোপড়া, অভিনয়ের পাশে ব্যবসাও সামলান এই সুন্দরীরা

কারোর ব্যবসা মেকআপের, কারোর আবার নকল নখ, বা ত্বকের যত্ন নিয়ে।

কৃতি শ্যানন থেকে প্রিয়াঙ্কা চোপড়া, অভিনয়ের পাশে ব্যবসাও সামলান এই সুন্দরীরা

শেষ আপডেট: 27 January 2024 18:09

দ্য ওয়াল ব্যুরো: জামা থেকে শুরু করে মেকআপ, চুল বা ত্বকের যত্ন নেওয়ার কথা শুরু হলেই প্রথমে মনে পড়ে অভিনেত্রীদের কথা। কারণ তাদের দেখেই সাজসজ্জা শেখে প্রায় সবাই। কৃতি শ্যানন, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন, নয়নতারা, সোনাক্ষী সিনহা, ক্যাটরিনা কইফ, নাম শুরু করলে শেষ হওয়ার নয়। কারোর ব্যবসা মেকআপের, কারোর আবার নকল নখ, বা ত্বকের যত্ন নিয়ে।

View this post on Instagram

A post shared by 9 S K I N (@9skinofficial)


নয়নতারা
সম্প্রতি উনি নিজের স্কিন কেয়ার ব্র্যান্ড শুরু করেছেন। এখানে ত্বককে ভালো রাখার জন্য যা যা প্রোডাক্ট দরকার প্রায় সবই পাওয়া যাবে। নাম দিয়েছেন, 9skin।

View this post on Instagram

A post shared by HYPHEN (@letshyphen)


কৃতি শ্যানন
নিজের ৩৩ তম জন্মদিনের দিন ফ্যানদের উদ্দেশ্যে তিনি একটি বিউটি ব্র্যান্ড লঞ্চ করেন। যার মূল লক্ষ্য সাধ্যের মধ্যে ত্বকের যত্ন নেওয়া যায় কীভাবে। ব্র্যান্ডের নাম রেখেছেন হাইফেন (hypen)।


ক্যাটরিনা কইফ
ক্যাটরিনার এই ব্রান্ডটি লিপস্টিক, লাইনার, কন্সিলার থেকে শুরু করে সবকিছুই রাখে, সাধ্যের মধ্যে। নাইকা ব্র্যান্ডের সঙ্গেও এর যোগ থাকায় সহজেই এই প্রোডাক্ট লোকে কিনতে পারে। এর নাম, কেবাইক্যাটরিনা (keybykatrina)।

View this post on Instagram

A post shared by 82°E (@82e.official)

দীপিকা পাডুকোন
মেকআপপ্রেমীদের মতে ওনার ব্র্যান্ড কিনতে গেলে পকেটে ছ্যাকা লাগে। খুব বেশি প্রোডাক্ট না থাকলেও যে কটি আছে সেগুলো ত্বকের যত্নের জন্য বেশ ভালো। বিশেষ করে ওয়েল বেসড সানস্ক্রিন, বা সিরাম কেনা যেতে পারে। নাম, এইট্টিটু ড্রিগ্রি ইস্ট (82 degree E)।


প্রিয়াঙ্কা চোপড়া
চুলের যত্ন নিতে চাইলে কেনা যায় প্রিয়াঙ্কা চোপড়ার এই প্রোডাক্ট। ২০২২ সালে প্রথম আমেরিকাতে এই ব্র্যান্ড লঞ্চ করেন উনি। এখন ভারতেও পাওয়া যায়। নাম রেখেছেন, এনোমালে (Anomalyhaircare)।

View this post on Instagram

A post shared by SOEZI™️ (@itssoezi)


সোনাক্ষী সিনহা
বিভিন্ন ধরনের রঙের নখ বিক্রি করে সোনাক্ষীর এই ব্র্যান্ড। নানান রকমের ডিজাইনের এই নখগুলি নখের ওপর বসানো কোনো খাটনিই নয়। ব্র্যান্ডের নাম রেখেছেন, ইটজসোইজি (itssoezi)।


অনুস্কা শর্মা
অভিনয় ছেড়ে বহুদিন আগেই প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন অনুস্কা। তবে শুধু সিনেমায় থেমে থাকেন নি। লঞ্চ করেন ক্যাজুয়াল জামাকাপড়ের ব্র্যান্ড নুশ (Nush) ও হেলদি খাবারের ব্র্যান্ড 'মিলি' (Mille)।


```