Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

ভাইয়ে ভাইয়ে ঝগড়া এড়াতেই কঠিন সিদ্ধান্ত! সারাজীবন ভাড়া বাড়িতেই কাটালেন অনুপম, পাঠালেন টাকাও

স্ত্রী কিরণ খেরকেও ধন্যবাদ জানিয়েছেন অনুপম। “কিরণ কোনও দিনও জিজ্ঞাসা করেনি, কেন এত কিছু করি ভাইয়ের জন্য। ওর এই বোঝাপড়াই আমাদের পরিবারকে একসঙ্গে রেখেছে,” মত অভিনেতার।

ভাইয়ে ভাইয়ে ঝগড়া এড়াতেই কঠিন সিদ্ধান্ত! সারাজীবন ভাড়া বাড়িতেই কাটালেন অনুপম, পাঠালেন টাকাও

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 20 October 2025 18:23

দ্য ওয়াল ব্যুরো: বলি তারকা অনুপম খেরের জীবনে যতই সাফল্য আসুক, তিনি এখনও ভাড়া বাড়িতেই থাকেন! শুনে অবাক লাগলেও, এই সিদ্ধান্তের পিছনে রয়েছে এক গভীর জীবনদর্শন। সম্প্রতি ইউটিউব শো ‘জিন্দগি উইথ ঋচা’-য় এসে অনুপম জানিয়েছেন—এই সরল জীবনযাপনই তাঁকে শান্তি দেয়, পরিবারের বন্ধন অটুট রাখে।

“আমার ভাই রাজু খেরকে আমি ছোটবেলা থেকেই খুব ভালোবাসি। আমরা একসঙ্গে বড় হয়েছি, তাই আজও ওর প্রতি দায়িত্ববোধ কাজ করে,” বলেন অনুপম। অভিনেতা আরও জানান, বহু বছর ধরেই ভাইয়ের আর্থিক বিষয় তিনি সামলান। “আমি আমার ম্যানেজারকে বলেছিলাম, কখনও যেন প্রশ্ন না করে আমি ভাইকে কত টাকা দিই। এসব হিসেবের মধ্যেই তো সমস্যার শুরু হয়,” বললেন তিনি।

স্ত্রী কিরণ খেরকেও ধন্যবাদ জানিয়েছেন অনুপম। “কিরণ কোনও দিনও জিজ্ঞাসা করেনি, কেন এত কিছু করি ভাইয়ের জন্য। ওর এই বোঝাপড়াই আমাদের পরিবারকে একসঙ্গে রেখেছে,” মত অভিনেতার।

অনুপমের মতে, তাঁর জীবনের মূল শিক্ষা ভালোবাসা আর ন্যায়বোধ থেকে আসে। “আমার ভাই কোনও দিন আমার সাফল্যে ঈর্ষান্বিত হয়নি। বাবা-মাও ওর সঙ্গেই বেশি সময় কাটিয়েছেন। আমি খুব কষ্ট পাই যখন দেখি ভাইয়েরা সম্পত্তির জন্য একে অপরের শত্রু হয়ে যায়। হয়তো সেই কারণেই আমি আজও ভাড়ায় থাকি। এতে শান্তি পাই,” জানালেন তিনি।

সাফল্যের শিখরে থেকেও এমন সংযম আর বিনম্রতা বিরল। অনুপম বলেন, “জীবন আমার সঙ্গে খুব উদার আচরণ করেছে। তাই সেই সাফল্য আমি নিজের কাছের মানুষদের সঙ্গে ভাগ করে নিই।”

উল্লেখ্য, অনুপমের ভাই রাজু খের টেলিভিশন ও সিনেমায় পরিচিত মুখ। তাঁকে দেখা গেছে ‘গুলাম’, ‘ওম জয় জগদীশ’, ‘উঁচাই’ এবং ‘তারক মেহতা কা উল্টা চশমা’-র মতো জনপ্রিয় প্রজেক্টে। অন্যদিকে, অনুপম সম্প্রতি অভিনয় করেছেন ও পরিচালনা করেছেন ‘তনভি দ্য গ্রেট’ সিনেমায়। রবীন্দ্রনাথ ঠাকুরের বায়োপিকেও তাঁকে দেখা যাবে।


```