Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

ঐশ্বর্যা অন্তঃসত্ত্বা জানত না কেউ, বাড়ির বউয়ের 'অপমান' দেখে আসরে অমিতাভ!

বছরজুড়ে একাধিকবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন ঐশ্বর্যা রাই বচ্চন। বিয়ে ভাঙার গুঞ্জন যত দিন যাচ্ছে ততই জোড়াল হচ্ছে।

ঐশ্বর্যা অন্তঃসত্ত্বা জানত না কেউ, বাড়ির বউয়ের 'অপমান' দেখে আসরে অমিতাভ!

ফাইল চিত্র

শেষ আপডেট: 17 December 2024 10:44

দ্য ওয়াল ব্যুরো: বছরজুড়ে একাধিকবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন ঐশ্বর্যা রাই বচ্চন। বিয়ে ভাঙার গুঞ্জন যত দিন যাচ্ছে ততই জোড়াল হচ্ছে। অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রাই বচ্চনের সম্পর্ক ভাঙার খবরে সরগর গোটা বলিউড। তবে এখনও মুখে কুলুপ তারকা দম্পতির। বলিপাড়ায় এখন এই একটাই আলোচনা। বিচ্ছেদের জল্পনার মাঝে অনেক অনুষ্ঠানেই দেখা গিয়েছে তাঁদের। 

বিমানবন্দরের বাইরে ফ্রেমবন্দি হয়েছেন অভিষেকও। পাপারাৎজিরাও একই প্রশ্ন করছেন। তাতে উত্তর দিচ্ছেন না দু'জনের কেউই। কখনও ব্যক্তিজীবন কখনও আবার তাঁর কর্ম জীবন নিয়ে বারবার চর্চা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তালিকা থেকে বিতর্কও কম উঠে আসতে দেখা যায়নি। অনেকে যেমন তাঁর অভিনয়, রূপের প্রশংসা করেন, অনেকেই এমন আছেন যে বিশ্বসুন্দরীর নামে বিরক্তি প্রকাশ করেন। সেই তালিকাতেই রয়েছেন পরিচালক মধুর ভান্ডারকর। 

ঐশ্বর্যার সঙ্গে ছবি করার সিদ্ধান্ত নিয়েছিলেন পরিচালক। তাঁকে নিয়ে ছবি করা মানেই বেশ বড় প্রজেক্ট। ফলে সেই অনুযায়ী মধুর ভান্ডারকর ছবির কাজ শুরু করে দেন। কাজ চলছিল। সেই সময়ই খবরের চ্যানেল থেকে তিনি জানতে পারেন, ঐশ্বর্যা চারমাসের অন্তঃসত্ত্বা। তারপরেই পরিচালকের মাথায় হাত। তিনি কিছুই জানতেন না। যার ফলে শুরু হয় নানা বচসা। 

সেই সময় চারমাসের অন্তঃসত্ত্বা হওয়ার খবর চেপে রাখায় কটাক্ষের শিকার হতে হয় ঐশ্বর্যাকে। তখনই পুত্রবধূর পাশে দাঁড়ান অমিতাভ বচ্চন। তিনি ঐশ্বর্যাকে সাপোর্ট করে বলেন, 'আপনি জানেন ঐশ্বর্যা বিবাহিত। তিনি যখন ছবি সই করেছেন তখনও সেটা জানা ছিল। আপনি বলতে চাইছেন অভিনেত্রীরা বিয়ে করবেন না, সন্তান নেবেন না? এটা নিয়ে কথা বাড়ানোর কোনও মানে আছে বলে আমার অন্তত মনে হয় না। তাছাড়া এমন কি কোথাও লেখা আছে যে, একটা প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকলে অভিনেত্রীরা সন্তান নিতে পারবেন না?'

যদিও মধুর ভাণ্ডারকর স্পষ্ট জানিয়েছিলেন, প্রোজেক্ট চলাকালীন সত্যি তিনি বিপদে পড়েছিলেন। কীভাবে সবটা সামলাবেন বুঝতে পারছিলেন না। টিমের সদস্যদের সঙ্গে দেখা করার সাহস হচ্ছিল না তাঁর। ফলে তিনি অবসাদে ডুবে গিয়েছিলেন। ফলে সেই ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয় ঐশ্বর্যাকে। তাঁর জায়গায় অভিনয় করেন করিনা কাপুর। 


```