Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
১৬-তে বিয়ে, থেমেছিল পড়াশোনা! অত্যাচারে সন্তান নিয়ে ঘর ছাড়া মেয়েটির সই আজ ভাগ্য লেখে গোটা শহরেরবিয়ের বিতর্ক পিছু ছাড়েনি, এদিকে নববর্ষে সকলের মন জয় করলেন হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকাডিলিমিটেশন বিলের কপি পোড়ালেন স্ট্যালিন, আসন সংখ্যা অপরিবর্তিত রেখে মহিলা সংরক্ষণ চায় কংগ্রেসIPL 2026: জয়ের মধ্যে ইতিহাস কোহলির! ছক্কার রেকর্ডে রাহুলকে টপকে নতুন মাইলস্টোন'বেয়াদপদের এই ভাষাতেই উত্তর দিতে হয়', বালিতে তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যাওয়া নিয়ে সাফাই শুভেন্দুরআইপিএল-ঝড়েও টপে ‘পরিণীতা’, টিআরপি তালিকায় এবার বদলের হাওয়া ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তবু সঞ্চয় সামান্য—ভোটের আগে নজরে সায়ন্তিকার সম্পত্তির পরিমাণমস্তিষ্কে জমাট বাঁধা রক্ত, যে কোনও মুহূর্তে ব্রেন স্ট্রোক হতে পারে কাম্বলির! বক্তব্য চিকিৎসকদেরলাহোরে লস্কর প্রতিষ্ঠাতা আমির হামজাকে গুলি ‘অজ্ঞাতপরিচয়’দের, আশঙ্কাজনক হাফিজ সইদের ‘ডান হাত’‘মা-বোনেদের সম্মান দিলেই দেশকে সম্মান জানানো হয়’, মহিলা বিল পেশের আগে বার্তা মোদীর

১৫ বছর পর দেখা, সোনুকে ভালবেসে কী উপহার দিলেন অরিজিৎ?

সোনুর জন্যে এদিন অরিজিৎ নিয়ে গিয়েছিলেন একটি গাছ, যা এখন তাঁর বাড়ির পুজোর জায়গা সাজিয়ে রাখা আছে। সেই ছবিও এদিন শেয়ার করে নেন সোনু নিগম। 

১৫ বছর পর দেখা, সোনুকে ভালবেসে কী উপহার দিলেন অরিজিৎ?

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 10 April 2026 16:33

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের শুরুতেই সকলকে চমকে দিয়ে অরিজিৎ সিং (Arijit Singh) প্লেব্যাক গানের জগত থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে দেখা দিয়েছিল চরম উৎকণ্ঠা। সেই সত্যি যেন এখনও মানতে পারেননি গায়কের অনুরাগীরা। সে ঘোর এখনও কাটেনি, তার মধ্যেই সামনে এসেছে একের পর এক চমক। গায়কের সঙ্গে একাধিক শিল্পীদের সাক্ষাৎ করতে দেখা গিয়েছে। কখনও আগে থেকে হওয়া চুক্তিবদ্ধ গানের শুট, কখনও আবার নিজের গান, সব মিলিয়ে এখন প্রায়দিনই খবরের শিরোনামে বাংলার গায়ক। এবার দীর্ঘদিন পর সোনু নিগমের (Sonu Nigam) সঙ্গে দেখা গেল তাঁকে।

সোশ্যাল মিডিয়ায় বেশকিছু ছবি শেয়ার করে নেন সোনু নিগম। সেখানেই ধরা পড়ে এই বিশেষ সাক্ষাতের মুহূর্ত। প্রায় দেড় দশক পর তাঁর বাড়িতে অরিজিতের আসা— এই তথ্যই যথেষ্ট ছিল অনুরাগীদের উচ্ছ্বাস বাড়ানোর জন্য। ছবিতে দেখা যায়, অনাড়ম্বর পোশাকে দুই শিল্পীর স্বতঃস্ফূর্ত মুহূর্ত। কোথাও স্নেহের ছোঁয়া, কোথাও দীর্ঘদিনের সম্পর্কের উষ্ণতা— সব মিলিয়ে এক অন্যরকম আবহ।

সোনুর জন্যে এদিন অরিজিৎ নিয়ে গিয়েছিলেন একটি গাছ, যা এখন তাঁর বাড়ির পুজোর জায়গা সাজিয়ে রাখা আছে। সেই ছবিও এদিন শেয়ার করে নেন সোনু নিগম। 

সোনু তাঁর পোস্টে লিখেছেন, অরিজিতের দীর্ঘ পথচলা নিয়ে তিনি গর্বিত এবং তাঁদের সম্পর্কের বন্ধন এখনও আগের মতোই অটুট। পাশাপাশি এই আড্ডায় যোগ দেওয়া আরও কিছু কাছের মানুষের কথাও উল্লেখ করেছেন তিনি— যাঁদের উপস্থিতিতে মুহূর্তটি হয়ে উঠেছিল আরও প্রাণবন্ত।

ছবিগুলি সামনে আসতেই অনুরাগীদের প্রতিক্রিয়ায় ভরে ওঠে কমেন্টবক্স। কেউ এই জুটিকে এক ফ্রেমে দেখে আবেগাপ্লুত, কেউ আবার তাঁদের থেকে নতুন কিছু আশা করছেন।

সঙ্গীত জগত নিয়ে নানা জল্পনা থাকলেও, এই সাক্ষাৎ যেন স্পষ্ট করে দেয়— পেশার গণ্ডির বাইরেও সম্পর্কের যে এক নিজস্ব সুর থাকে, সেটাই শেষ পর্যন্ত সবচেয়ে বেশি নজর কাড়ে।


```