Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

নিজের উইকেট ছুড়ে এলেন বিরাট, রেগে আগুন রোহিত! রইল ভিডিও

প্রথম ইনিংসে হাসানের তৃতীয় শিকার হলেন বিরাট কোহলি। দশম ওভারের দ্বিতীয় বলে আউট হয়ে যান বিরাট।

নিজের উইকেট ছুড়ে এলেন বিরাট, রেগে আগুন রোহিত! রইল ভিডিও

রোহিত শর্মা এবং বিরাট কোহলি

শেষ আপডেট: 19 September 2024 13:17

দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার তারকা ব্য়াটার বিরাট কোহলি চেন্নাই টেস্টে প্রত্যাশা পূরণ করতে পারেননি। বাংলাদেশের বিরুদ্ধে আপাতত ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। কিন্তু, চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচে কিং কোহলি মাত্র ৬ রান করে প্যাভিলিয়নে ফিরে আসেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চিপক টেস্টের প্রথম সেশন বাংলাদেশের পেস বোলারদের নামে লেখা হয়ে গেল। টাইগারবাহিনীর দুই ফাস্ট বোলার তাসকিন আহমেদ এবং হাসান মেহমুদ দুর্দান্ত পারফরম্যান্স করে। প্রসঙ্গত, টস জেতার পর বাংলাদেশ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। চেন্নাইয়ের বোলিং সহায়ক উইকেটে বাংলাদেশের পেসাররা কার্যত আগুন ঝরাতে শুরু করেন। দিনের প্রথম সেশনে একাই তিনটে উইকেট শিকার করে নেন হাসান মেহমুদ। তাঁর শিকারের তালিকায় রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং শুভমান গিল। দ্বিতীয় সেশনে তিনি ফের ঋষভ পন্থকেও আউট করে দেন।

প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে প্যাভিলিয়নে ফিরলেন রোহিত শর্মা। তিনি স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দেন। এরপর হাসানের ঝুলিতে আসে শুভমান গিলের উইকেট। লেগ সাইডে ব্যাটের কানা লেগে বলটা লিটন দাসের হাতে জমা পড়ে। 

দেখুন বিরাট কোহলির আউট হওয়ার ভিডিও:

প্রথম ইনিংসে হাসানের তৃতীয় শিকার হলেন বিরাট কোহলি। দশম ওভারের দ্বিতীয় বলে আউট হয়ে যান বিরাট। অফ স্টাম্পের বাইরের বল কার্যত তাড়া করেন কোহলি। কিন্তু, হাতটা শক্ত থাকার কারণে বল এবং তাঁর শরীরের মধ্যে দুরত্ব অনেকটা বেড়ে যায়।

বাংলাদেশের উইকেটকিপার লিটন দাস অবশ্য বিরাটের সহজ ক্যাচ ধরতে কোনও ভুল করলেন না। মাত্র ৩৪ রানের মধ্যে টিম ইন্ডিয়ার তৃতীয় উইকেটের পতন হয়। বিরাট কোহলি আউট হতেই রোহিত শর্মা রেগে আগুন হয়ে যান। সেটা তাঁর চোখ-মুখ দেখলেই স্পষ্ট বুঝতে পারা যাবে।

উল্লেখ্য, ৩৫ বছর বয়সি বিরাট অনেকদিন পর টিম ইন্ডিয়ার টেস্ট স্কোয়াডে কামব্যাক করলেন। চলতি বছর একেবারে শুরুর দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিলেন। তবে এই টেস্ট ম্যাচ শুরুর আগে অনুশীলনে বিরাটকে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখিয়েছিল। তবে শেষপর্যন্ত তিনি খুব বেশি রান করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে বিরাট কেমন ব্যাটিং করেন, সেদিকেই আপাতত সকলে তাকিয়ে রয়েছেন।


```