Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

কীভাবে সম্ভব? বোল্ড হয়ে বিশ্বাসই করতে পারলেন না বিরাট! মাটিতে ছুড়লেন ব্যাটও

আরও একটি ম্যাচে বিরাট কোহলি ব্যাটিং ব্যর্থতার শিকার হলেন।

কীভাবে সম্ভব? বোল্ড হয়ে বিশ্বাসই করতে পারলেন না বিরাট! মাটিতে ছুড়লেন ব্যাটও

বোল্ড আউট হচ্ছেন বিরাট কোহলি

শেষ আপডেট: 25 October 2024 11:31

দ্য ওয়াল ব্যুরো: তিনি কিং কোহলি। একটা সময় তাঁর নামে কাঁপত গোটা ক্রিকেট বিশ্ব। আর আজ কি না তিনি সামান্য একটা ফুলটস ডেলিভারিতে আউট হয়ে যান! যেন নিজেকেই বিশ্বাস করতে পারছিলেন না তিনি। টেস্ট ক্রিকেটে বিরাটের যে 'রোয়াব' দেখার জন্য গোটা বিশ্ব অপেক্ষা করে, সেখানে তিনি মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন, এটা কোহলি নিজেই বিশ্বাস করতে পারছিলেন না।

শুক্রবারের সকাল। দানা'র প্রভাবে গোটা বাংলা জুড়ে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আপামর বাঙালি ক্রিকেট সমর্থকরা বিছানায় বসেই সবে ম্যাচ দেখবেন বলে টিভি চালিয়েছেন। কিন্তু, এ কী! ততক্ষণে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার প্যাভিলিয়নে রওনা দিয়েছেন। ঘুমভাঙা চোখ কচলাতে কচলাতেই দেখা গেল বিরাটের নামের পাশে মাত্র ১ রান টিম টিম করে জ্বলছে।

আরও একটি ম্য়াচে বিরাট কোহলি ব্যাটিং ব্যর্থতার শিকার হলেন। নিউজিল্যান্ডের লেফট আর্ম স্পিনার মিচেল স্যান্টনারের ফুলটস বলে তিনি ক্লিন বোল্ড হয়ে যান। কোহলি আউট হতে না হতেই গোটা স্টেডিয়াম জুড়ে নেমে আসে এক অদ্ভুত নীরবতা।

তবে একটা কথা স্বীকার করতেই হবে যে, স্যান্টনার হালে বেশ ভাল বল করছেন। নিউজিল্যান্ডের এই অভিজ্ঞ লেফট আর্ম স্পিনার একেবারে টাইট লাইনে কোহলিকে বল করে যাচ্ছিলেন। ভারতীয় ইনিংসের ২৪তম ওভারে বল করতে আসেন তিনি। ওভারের চতুর্থ বলটা ফ্লাইটেড ডেলিভারি করেছিলেন তিনি।

দ্বিতীয় দিনের সকাল সকালই কোহলির সামনে একটা ফুলটস ডেলিভারির 'নজরানা' ছিল। তিনি বলটা লেগ সাইডে অ্যাক্রস দ্য লাইন খেলতে গিয়েছিলেন। বলতে গেলে এই শটটা চোখ বন্ধ করেই তিনি খেলতে পারেন। কিন্তু, শুক্রবার সকালে স্যান্টনারের ডেলিভারি টিম ইন্ডিয়ার এই কিংবদন্তী ব্যাটারকে সম্পূর্ণ পরাস্ত করে। বলের ফ্লাইট এবং ডিপে মার খেয়ে যান কোহলি।

বলটা একদিকে যখন স্টাম্পে আঘাত করছিল, ঠিক তখনই ভাঙছিল কোটি কোটি ভারতবাসীর হৃদয়। কোহলি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না যে এমন একটা 'লোপ্পা' বল তিনি কীভাবে মিস করলেন। কিছুক্ষণ তো তিনি হাঁটু মুড়ে ক্রিজের উপরেই বসে থাকলেন। তারপর ব্যাটটা উইকেটের উপরই সজোরে চালালেন। বুঝতে পারছিলেন যে কতটা বড় ভুল তিনি করে ফেলেছেন। এর খেসারত দিতে হবে টিম ইন্ডিয়াকে।

বেঙ্গালুরু টেস্টে ৮ উইকেটে হারের পর এমনিতেই চাপে রয়েছে টিম ইন্ডিয়া। তবে প্রথমদিন ওয়াশিংটন সুন্দরের সাত উইকেটের দৌলতে নিউজিল্যান্ড ২৫৯ রানে আটকে গিয়েছিল। কিন্তু, কে জানত যে এই রানটা তুলতেও টিম ইন্ডিয়াকে চোখের জলে নাকের জলে হতে হবে। একা বিরাট নন, টিম ইন্ডিয়ার কোনও ব্যাটারই কিউয়ি বোলারদের সামনে দাঁড়াতে পারছে না। ৩৭ ওভার শেষে ইতিমধ্যে টিম ইন্ডিয়া সাত উইকেট হারিয়ে ১০৫ রান করেছে। আপাতত উইকেটে রয়েছেন রবীন্দ্র জাদেজা (১০) এবং ওয়াশিংটন সুন্দর (১)।


```