Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

নেই দাঁড়ানোর ক্ষমতা, হাঁটাচলা তো স্বপ্ন! কতটা অসুস্থ বিনোদ কাম্বলি?

ইতিমধ্যে বিনোদ কাম্বলির এক ঘনিষ্ঠ বন্ধু প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারের শারীরিক অসুস্থতা নিয়ে মুখ খুলেছেন।

নেই দাঁড়ানোর ক্ষমতা, হাঁটাচলা তো স্বপ্ন! কতটা অসুস্থ বিনোদ কাম্বলি?

ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি

শেষ আপডেট: 5 December 2024 12:30

দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিংবদন্তি ক্রিকেট কোচ রমাকান্ত আচরেকরের স্মরণে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। কিন্তু, কাম্বলির শারীরিক অবস্থা দেখে গোটা দেশ কার্যত স্তম্ভিত হয়ে গিয়েছে।

কাম্বলিকে নিয়ে আগেও একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল, তিনি ঠিক করে হাঁটতেও পারছেন না। এমনকী, দাঁড়ানোর জন্য তাঁকে একটি মোটরবাইকের সাহায্য নিতে হচ্ছে। আর বর্তমানে ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে, এই অনুষ্ঠানে তাঁর ছোটবেলার বন্ধু তথা ভারতের ব্যাটিং মায়েস্ট্রো সচিন তেন্ডুলকরও এসেছিলেন। কিন্তু, তাঁকে আলিঙ্গন করার জন্য তিনি ঠিক করে দাঁড়াতেও পারছেন না।

ইতিমধ্যে বিনোদ কাম্বলির এক ঘনিষ্ঠ বন্ধু প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারের শারীরিক অসুস্থতা নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন যে ইতিমধ্যে কাম্বলিকে ১৪ বার রিহ্যাবে নিয়ে যাওয়া হয়েছে।

টাইমস অফ ইন্ডিয়াকে মার্কাস কৌটো (প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রাক্তন আম্পায়ার) বলেছেন, 'বিনোদ কাম্বলির শারীরিক অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। ওঁর শরীরে একাধিক রোগ বাসা বেঁধেছে।'

সঙ্গে তিনি আরও জানিয়েছেন, 'ওঁকে আর রিহ্যাবে নিয়ে গিয়ে কোনও লাভ নেই। ইতিমধ্যে ১৪ বার নিয়ে যাওয়া হয়েছে! ভাসাইয়ের একটি রিহ্যাব সেন্টারে তো আমরা তিনবার গিয়েছিলাম।'

গত অগাস্ট মাসে বান্দ্রায় অবস্থিত কাম্বলির বাড়িতে গিয়েছিলেন কৌটো। সেইসময়ই সোশ্যাল মিডিয়ায় ভারতের এই প্রাক্তন ক্রিকেটারের হাঁটার ভিডিওটি ভাইরাল হয়েছিল।

উল্লেখ্য, বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট অধিনায়ক কপিল দেবও কাম্বলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তবে কপিল স্পষ্ট করে দিয়েছিল, কাম্বলি যদি নিজেকে শোধরান, তাহলেই তিনি সাহায্য করবেন।


```