Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

এ কী করলেন বিদ্যা! রোহিতকে সাপোর্ট করতে গিয়ে মারাত্মক ভুল করে বসলেন?

সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতীয় ক্রিকেট দল আপাতত খুব একটা ভাল জায়গায় নেই।

এ কী করলেন বিদ্যা! রোহিতকে সাপোর্ট করতে গিয়ে মারাত্মক ভুল করে বসলেন?

রোহিত শর্মা এবং বিদ্যা বালান

শেষ আপডেট: 5 January 2025 07:36

দ্য ওয়াল ব্যুরো : গোটা দেশজুড়ে আপাতত আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। খারাপ ব্যাটিং পারফরম্যান্সের কারণে সিডনি টেস্ট থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন রোহিত। এই পরিস্থিতিতে সকলের মনে একটাই প্রশ্ন উঁকি মারতে শুরু করেছে। রোহিত কি আদৌ নিজের সিদ্ধান্তে সরে দাঁড়িয়েছেন, না গৌতম গম্ভীরের আদেশে তাঁকে সরে দাঁড়াতে হয়েছে? ইতিমধ্যে বলিউড অভিনেত্রী বিদ্যা বালান (Vidya Balan) এই ব্যাপারে মন্তব্য করতে গিয়ে ট্রোলড হলেন। আসুন জেনে নেওয়া যাক, বিদ্যা কী এমন বলেছেন যে কারণে তাঁকে সমালোচনার শিকার হতে হল।

পোস্টের কারণেই ট্রোলড বিদ্যা

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান সম্প্রতি রোহিত শর্মাকে নিয়ে একটি পোস্ট করেছেন। আর সেটাই তাঁর কাছে কার্যত বুমেরাং হয়ে ফিরে এসেছে। আসলে, ২০২৪-২৫ বর্ডার-গাভাসকার ট্রফির সিডনি টেস্ট থেকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে তিনি ভরপুর প্রশংসা করেছেন। এই পোস্টের পরই সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন বিদ্যা। সোশ্যাল মিডিয়ায় 'মঞ্জুলিকা'কে নিয়ে আপাতত ট্রোলের বন্যা বইছে।

কী এমন লিখেছেন বিদ্যা?

আপনি হয়ত ভাবছেন যে কী এমন লিখেছেন বিদ্য়া বালান যে তাঁকে নিয়ে এমন সমালোচনার ঝড় বইতে শুরু করেছে? সোশ্যাল মিডিয়ায় এই বলিউড অভিনেত্রী লিখেছেন, 'রোহিত শর্মা, একজন সত্যিকারের সুপারস্টার! খানিকটা থেমে বিরতি নেওয়ার জন্য যথেষ্ট মানসিক শক্তি দরকার... আপনি আরও শক্তি সঞ্চয় করুন... আপনার জন্য সম্মান রইল!@ImRo45।' এই কমেন্ট করেই কার্যত বিপদে পড়েছেন বিদ্যা বালান। একজন নেট নাগরিক লিখেছেন, 'ম্যাডাম আপনি আগে রোহিত শর্মার ইনস্টাগ্রাম ফলো করুন। তারপর এই ব্যাপারে মন্তব্য করুন।'

ট্রোলিংয়ের শিকার হচ্ছেন বিদ্যা বালান

এই পোস্টের কারণে বিদ্যা বালান ইতিমধ্য়েই সমালোচকদের নিশানায় চলে এসেছেন। একের পর এক ট্রোলিংয়ের শিকার হচ্ছেন তিনি। একজন লিখেছেন - এই কথাটা শুনে খুব হাসি পাচ্ছে। মুখোশ খুলে যাওয়ার পরও থামতে চাইছেন না। অপর একজন আবার লিখেছেন - দয়া করে সিরিজ শেষ হওয়ার পরই এইসব মন্তব্য করবেন। আপনি ঋষভ পন্থের দুর্দান্ত ইনিংস নিয়েও মন্তব্য করতে পারতেন।

সিডনিতে হারের মুখে টিম ইন্ডিয়া

সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতীয় ক্রিকেট দল আপাতত খুব একটা ভাল জায়গায় নেই। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার জয়ের জন্য় ১৬২ রান দরকার ছিল। লাঞ্চ ব্রেকের পর অজিদের সামনে আপাতত ৯১ রান দরকার। হাতে এখনও ৭ উইকেট রয়েছে। চোটের কারণে দ্বিতীয় ইনিংসে বল করতে পারছেন না জসপ্রীত বুমরাহ। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দল যে স্বস্তিতে নেই, তা বলা যেতেই পারে।


```