
সচিন তেন্ডুলকর এবং বিনোদ কাম্বলি
শেষ আপডেট: 4 December 2024 16:30
দ্য ওয়াল ব্যুরো : সচিন তেন্ডুলকর এবং বিনোদ কাম্বলির বন্ধুত্ব ভুলে যাবেন, এমন ভারতীয় ক্রিকেট সমর্থক খুঁজে পাওয়া দুষ্কর। একটা সময় তাঁরা দুজনে মুম্বইয়ের হয়ে দাপটে ব্যাট করেছেন। বন্যা বইয়েছেন রানের। এমনকী, ভারতীয় ক্রিকেট দলেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে।
তবে সচিনের মতো অতটাও লম্বা হয়নি বিনোদ কাম্বলির ক্রিকেট কেরিয়ার। ভারতের হয়ে তিনি ১৭ টেস্ট ম্যাচ এবং ১০৪ একদিনের ক্রিকেট ম্যাচ খেলেছেন। কিন্তু, দুজনের বন্ধুত্ব আজও অটুট রয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে সচিন তেন্ডুলকর এবং বিনোদ কাম্বলিকে একসঙ্গে দেখতে পাওয়া গিয়েছে।
Sad to see Vinod Kambli in such a bad state. He was incredibly talented but fell from the top into oblivion by his own behaviour.
— THE SKIN DOCTOR (@theskindoctor13) December 4, 2024
But we still don't blame him and empathize with him (and that's ok); some even see a villain in Sachin for his suffering. Here's the psychology… pic.twitter.com/DuuQsLYDoE
সচিন তেন্ডুলকর এবং বিনোদ কাম্বলির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। ভিডিওয় দেখা যাচ্ছে, একটি ইভেন্টে তাঁরা দুজনেই উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে সচিন তাঁর চেয়ার থেকে উঠে কাম্বলির সঙ্গে দেখা করতে যান। কাম্বলিও তাঁর বন্ধুকে দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। সচিনের সাহায্য নিয়ে তিনিও চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু, শেষপর্যন্ত যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ হয়। এই ভিডিওটাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। একের পর এক কমেন্টও শুরু হয়ে গিয়েছে।
Former India player Vinod Kambli is not feeling well these days. A video of the veteran cricketer struggling to walk has gone viral on social media. He first took the support of a parked bike to walk. When the people saw his condition, they helped him reach the place. The video… pic.twitter.com/Ig0BrjIPIZ
— Pune Mirror (@ThePuneMirror) August 5, 2024
গত কয়েকবছর ধরেই বিনোদ কাম্বলি শারীরিক অসুস্থতায় ভুগছেন। ২০২৪ সালের অগাস্ট মাসে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেখানে মুম্বইয়ের রাস্তায় কাম্বলিকে দেখা গিয়েছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে তিনি সোজা হয়ে দাঁড়াতেও পারছিলেন না। একটা মোটরবাইকে ঠেস দিয়ে তাঁকে দাঁড়াতে হচ্ছিল। এরপর স্থানীয় কয়েকজন তাঁকে সাহায্য করেন। এছাড়া ২০১৩ সালে কাম্বলি হৃদরোগেও আক্রান্ত হয়েছিলেন।
Vinod Kambli sang a special song to pay homage to late Ramakant Achrekar. Sachin Tendulkar seen clapping.#SachinTendulkar #VinodKambli pic.twitter.com/BFPjua3EQ0
— myKhel.com (@mykhelcom) December 3, 2024
সচিন এবং কাম্বলি ছোটবেলা থেকেই একে অপরের বন্ধু। ১৯৯৮ সালে একটি স্কুল ম্যাচে তাঁরা দুজনে ৬৬৪ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। এরপর স্কুলের গণ্ডি ছাড়িয়ে তাঁরা দুজনে একসঙ্গে দেশের হয়েও খেলেন। টিম ইন্ডিয়ার হয়ে ১৭ টেস্ট ম্যাচে বিনোদ কাম্বলি ৫৪.০২ ব্যাটিং গড়ে মোট ১,০৮৪ রান করেন। অন্যদিকে, ১০৪ একদিনের ম্যাচে তিনি ৩২.৫৯ গড়ে মোট ২,৪৭৭ রান করেছিলেন।