Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

রঞ্জিতে তাণ্ডব জাদেজার, ১২ উইকেট তুলে স্বপ্নের কামব্যাক ভারতীয় অলরাউন্ডারের

জাদেজার এই দাপটের কারণেই দ্বিতীয় ইনিংসে দিল্লি মাত্র ৯৪ রানে অলআউট হয়ে যায়।

রঞ্জিতে তাণ্ডব জাদেজার, ১২ উইকেট তুলে স্বপ্নের কামব্যাক ভারতীয় অলরাউন্ডারের

ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার রবীন্জ জাদেজা

শেষ আপডেট: 24 January 2025 19:28

দ্য ওয়াল ব্যুরো : টি-২০ ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন। এমনকী, অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন অশ্বিনের অবসরের পর, জাদেজার রিটায়ারমেন্ট নিয়েও অনেকে দাবি তুলতে শুরু করেছিলেন। কিন্তু, দেশের মাটিতে যে তিনি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, সেটা আরও একবার দেখিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট দলের এই তারকা অলরাউন্ডার।

আগামী মাস থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর এই টুর্নামেন্টের আগে রঞ্জিতে জাদেজার পারফরম্যান্স, ইতিমধ্যে সকলের নজর কেড়ে নিয়েছে। এই ঘরোয়া টুর্নামেন্টে সৌরাষ্ট্রের হয়ে খেলতে নেমেছেন জাদেজা। দিল্লির বিরুদ্ধে আয়োজিত ম্যাচে প্রথম ইনিংসেই তিনি ৫ উইকেট শিকার করেছিলেন। আর এবার দ্বিতীয় ইনিংসেও তাঁর তাণ্ডব অব্যাহত রইল। তিনি কার্যত একাই দিল্লির ব্যাটিং ডিপার্টমেন্টের মেরুদণ্ড ভেঙে দেন। দ্বিতীয় ইনিংসে তিনি মোট ৭ উইকেট শিকার করেছেন।

জাদেজার এই দাপটের কারণেই দ্বিতীয় ইনিংসে দিল্লি মাত্র ৯৪ রানে অলআউট হয়ে যায়। এই ম্যাচ খেলতে নেমেছিলেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থও। তিনিও দ্বিতীয় ইনিংসে জাদেজার শিকার হলেন। মাত্র ১৭ রান করে শেলডন জ্যাকসনের হাতে ক্যাচ দিয়ে তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। প্রথম ইনিংসে তিনি মাত্র ১ রান করেছিলেন। এই পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঋষভের পারফরম্যান্স যে ভারতীয় ক্রিকেট নির্বাচকদের বেশ অস্বস্তিতে ফেলবে তা বলা যেতেই পারে।

প্রসঙ্গত, এই ম্যাচে দিল্লি ক্রিকেট দল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু, ১৮৮ রানে তারা অলআউট হয়ে যায়। প্রথম ইনিংসেও জাদেজা পাঁচ উইকেট শিকার করেছিলেন। এরপর সৌরাষ্ট্র ব্যাট করতে নেমে ২৭১ রান তোলে। ব্যাট হাতেও জাদেজা ৩৮ রান করেছিলেন। এরপর দ্বিতীয় ইনিংসে তো দিল্লি ৯৪ রানেই অলআউট হয়ে যায়। অধিনায়ক আয়ুশ বদৌনি (৪৪) ছাড়া আর কেউ নজর কাড়তে পারেননি। সবথেকে লজ্জার ব্যাপার মাত্র তিনজন ব্যাটারই দুই অঙ্কের রান করতে পেরেছেন। আয়ুশ এবং ঋষভ ছাড়া ওপেনার অর্পিত রানা ১২ রান করেন। এরপর সৌরাষ্ট্রের কাছে ম্যাচটা জেতা ছিল কার্যত সময়ের অপেক্ষা। আর হলও তাই। ১০ উইকেটে তারা শেষপর্যন্ত জয়লাভ করে।


```