Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

জাদেজার বলে ক্লিন বোল্ড, বিশ্বাস করতে পারছিলেন না শান্ত! দেখুন ভিডিও

৩৭ বলে ১৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যেতে হল শান্তকে।

জাদেজার বলে ক্লিন বোল্ড, বিশ্বাস করতে পারছিলেন না শান্ত! দেখুন ভিডিও

জাদেজার বলে রিভার্স সুইপ করতে গিয়ে ক্লিন বোল্ড হচ্ছেন নাজমুল হোসেন শান্ত

শেষ আপডেট: 1 October 2024 11:27

দ্য ওয়াল ব্যুরো: 'ইয়ে কেয়া হুয়া? ক্যায়সে হুয়া?' কিশোরকুমারের এই জনপ্রিয় গানটি সকলের কাছেই বেশ জনপ্রিয়। কানপুর টেস্ট ম্যাচের শেষ দিনে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যদি গেয়ে থাকেন, তাহলে সেটা একেবারেই অবিশ্বাস্য হবে না। মঙ্গলবার (১ অক্টোবর) রবীন্দ্র জাদেজার বলে যেভাবে গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ক্লিন বোল্ড হলেন, তা দেখে তিনি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না।

দিনের প্রথম সেশনেই বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কের উইকেট শিকার করে নেন টিম ইন্ডিয়ার এই তারকা অলরাউন্ডার। আর সেইসঙ্গে টাইগারবাহিনী যে যথেষ্ট চাপে পড়ে গেল, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই।

দেখে নিন, কীভাবে ব্রেন ফেড মোমেন্টের শিকার হলেন নাজমুল

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ২৮ ওভারের দ্বিতীয় বলে এই ঘটনাটি ঘটেছে। দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাদেজার প্রথম বলেই নাজমুল হোসেন শান্ত রিভার্স সুইপ করতে যান। শেষপর্যন্ত, এই শট খেলে তাঁকে যথেষ্ট বিপাকে পড়তে হয়। তার থেকেও বড় কথা, গোটা বাংলাদেশ ক্রিকেট দলকে তিনি বিপদের মুখে ঠেলে দিলেন।

জাদেজার একটা স্ট্রেট ডেলিভারিতে রিভার্স সুইপ করতে যান শান্ত। কিন্তু, ব্যাটে-বলে কানেক্ট করতে পারলেন না তিনি। শান্ত  এবং শাদমানের মধ্যে যে পার্টনারশিপ গড়ে উঠছিল, সেটা শেষপর্যন্ত জাদেজাই ভাঙলেন। ৩৭ বলে ১৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যেতে হল শান্তকে। জোড়া বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। টিম ইন্ডিয়া আপাতত বাংলাদেশের উপর ক্রমাগত চাপ তৈরি করতে চাইছে। সেই জায়গা থেকে এই উইকেটের গুরুত্ব অপরিসীম। ৩৪ ওভার শেষে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ১০৪ রান করেছে। ৫২ রানে তারা এগিয়ে রয়েছে। চা-পানের বিরতির আগেই ভারতীয় বোলাররা বাংলাদেশকে অলআ্রউট করতে পারলে, টাইগারদের হোয়াইটওয়াশ করার একটা সুযোগ অবশ্যই থাকবে।


```