Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত

ঢাকায় কলেজের ছাদে ভেঙে পড়ল সেনা বিমান, ১ জন নিহত, আহত ৪

এই ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন।

ঢাকায় কলেজের ছাদে ভেঙে পড়ল সেনা বিমান, ১ জন নিহত, আহত ৪

শেষ আপডেট: 21 July 2025 14:35

দ্য ওয়াল ব্যুরো: ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়েছে। সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর এবং দমকল বিভাগ জানিয়েছে, এই ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন।

বাংলাদেশ সেনা জানিয়েছে, ঢাকার অভিজাত এলাকা উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমানটি ভেঙে পড়ে। সেখানে মাইলস্টোন কলেজ ও স্কুল রয়েছে। কলেজের ছাদে ভেঙে পড়ে বিমানটি।

নিহত ও আহতদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এটি ছিল।বাংলাদেশ বিমান বাহিনীর এফ-সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান। দুপুর ১টা ৬ মিনিট নাগাদ সেটি তেজগাঁও বিমানঘাঁটি থেকে উড়েছিল।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে কলেজের ছাদে আগুন জ্বলছে। পড়ুয়ারা ছোটাছুটি করছে।


```