Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত

দরজা বন্ধ করে নাবালিকাকে যৌন হেনস্থার পর মাকে টাকা দেন ইয়েদুরাপ্পা! চার্জশিটে দাবি সিআইডির

নির্যাতিতা ও তার মাকে টাকাও দেন ৮১ বছর বয়সি বিজেপি নেতা। চার্জশিটে এমনটাই দাবি করেছে সিআইডি।

দরজা বন্ধ করে নাবালিকাকে যৌন হেনস্থার পর মাকে টাকা দেন ইয়েদুরাপ্পা! চার্জশিটে দাবি সিআইডির

কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা

শেষ আপডেট: 28 June 2024 23:00

দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণের অভিযোগ জানাতে এসে যৌন হেনস্থার শিকার হয় এক নাবালিকা। দরজা বন্ধ করে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ উঠেছে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে। নির্যাতিতা ও তার মাকে টাকাও দেন ৮১ বছর বয়সি বিজেপি নেতা। চার্জশিটে এমনটাই দাবি করেছে সিআইডি।

শুক্রবার বিশেষ আদালতে ইয়েদুরাপ্পার বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে পুলিশ। সেই চার্জশিটেই নির্যাতিতার মায়ের বয়ানে ঘটনার বিবরণ রয়েছে। যেখানে বলা হয়েছে, চলতি বছরের ২ ফেব্রুয়ারি সকালে ইয়েদুরাপ্পার বাড়িতে গিয়েছিলেন ওই নাবালিকা ও তার মা। তদন্তকারীদের দাবি, এক যৌন নির্যাতন মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাহায্য চাইতে গিয়েছিলেন তাঁরা। তখনই নির্যাতিতার হাত ধরে অন্য ঘরে নিয়ে গিয়ে  ভিতর থেকে দরজা বন্ধ করেন ইয়েদুরাপ্পা।

নাবালিকার মায়ের অভিযোগ, তার ধর্ষণে অভিযুক্তদের চেনে কিনা সেবিষয়ে ঘরের ভিতর নির্যাতিতাকে প্রশ্ন করা হয়। আর সেই কথোপকথনের মাঝেই নাবালিকাকে যৌন নির্যাতনের চেষ্টা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ঘর থেকে বেরোনোর পর পকেট থেকে কিছু টাকা বের করে নির্যাতিতার হাতে গুঁজে দেন ইয়েদুরাপ্পা। পরে তাঁর মাকেও টাকা দেন তিনি।

চার্জশিটে এও উল্লেখ করা হয়েছে, গত ২০ ফেব্রুয়ারি এই সংক্রান্ত এক ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেন নির্যাতিতার মা। সেই ঘটনার পর নির্যাতিতার বাড়িতে হাজির হয় অরুণ ও রুদ্রেশ নামে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দুই সহযোগী। সোশ্যাল মিডিয়া থেকে ওই ভিডিও মুছে দেওয়ার জন্য তাঁর মাকে ২ লক্ষ টাকা দেওয়া হয়। ইয়েদুরাপ্পার পাশাপাশি তাঁর সহযোগী আরও ২ জনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

নির্যাতিতার মায়ের দাবি, তাঁর মেয়ের ধর্ষণে অভিযুক্তদের শাস্তির দাবিতে এবং বিচারের আশায় তিনি ইয়েদুরাপ্পার কাছে গিয়েছিলেন। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী তো সাহায্য করেননি, উল্টে তাঁর মেয়েকে যৌন নিগ্রহ করেছেন! ওই মহিলার অভিযোগের খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় দক্ষিণের রাজনীতিতে। ইয়েদুরাপ্পার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে বেঙ্গালুরুর আদালত। স্বাভাবিকভাবেই চাপ বাড়ে বর্ষীয়ান বিজেপি নেতার। এদিকে শুক্রবারই পকসো আইন প্রত্যাহারের আর্জি নিয়ে কর্নাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ইয়েদুরাপ্পা। 


```