Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

হাসপাতালের নির্মীয়মাণ দেওয়ালের একাংশ ভেঙে পড়ে মৃত্যু মহিলার, আহত অন্তত ৯

এক বেসরকারি হাসপাতালের একটি অংশে নির্মাণের কাজ চলছিল।

হাসপাতালের নির্মীয়মাণ দেওয়ালের একাংশ ভেঙে পড়ে মৃত্যু মহিলার, আহত অন্তত ৯

নির্মীয়মাণ এই অংশ ভেঙে পড়েছে

শেষ আপডেট: 26 July 2024 08:11

দ্য ওয়াল ব্যুরো: প্রবল বৃষ্টির জেরে মুম্বইয়ে ক'দিন আগে একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে মৃত্যু হয়েছিল একজনের। একই রকম ঘটনা এবার ঘটল নয়াদিল্লিতে। দ্বারকা অঞ্চলে একটি নির্মীয়মাণ বাড়ির একাংশ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। আহত অন্তত ৯ জন। মৃত মহিলা উত্তরপ্রদেশের ঝাঁসির বাসিন্দা বলে জানা গেছে। 

বৃহস্পতিবার রাতে দ্বারকায় এক বেসরকারি হাসপাতালের একটি অংশে নির্মাণের কাজ চলছিল। সেই সময়ে বেসমেন্টের একদিকের দেওয়াল ভেঙে পড়ে। তাতেই মৃত্যু হয় ৩০ বছর বয়সী ওই মহিলার। পুলিশ জানিয়েছে, তাঁর নাম দেবী। পাশাপাশি আরও ৯ জন এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যেকেই সেখানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। 

দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, রাতে পেট্রোলিং করার সময়ে ওই হাসপাতালের কাছে দ্বারকা নর্থ থানার পুলিশ জমায়েত দেখতে পায়। সেক্টর ১২-র কাছে একটি পেট্রোল পাম্পের পাশেই রয়েছে ওই হাসপাতাল। বেসমেন্টের দেওয়াল ভেঙে পড়ে কয়েকজন চাপা পড়ে আছে এই খবর মিলতেই উদ্ধারকাজ শুরু হয়েছিল। সেখান থেকেই ১০ জনকে উদ্ধার করা হয়। 

সকলকে উদ্ধার করে নিকটবর্তী দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যেই দেবী নামে ওই মহিলার মৃত্যু হয়েছে। বাকিদের আঘাত গুরুতর হলেও তারা আপাতত সুস্থ আছে বলেই আশ্বস্ত করেছে পুলিশ। 


```