Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফর

কঙ্গনাকে কেন চড় মারলেন? নিজেই কারণ জানালেন সিআইএসএফ জওয়ান

নবনির্বাচিত সাংসদ তথা বলিউড অভিনেত্রীকে চড় মারার অভিযোগ উঠল এক কর্তব্যরত মহিলা সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে।

কঙ্গনাকে কেন চড় মারলেন? নিজেই কারণ জানালেন সিআইএসএফ জওয়ান

কঙ্গনা রানাওয়াতকে চড় মারার অভিযোগ উঠেছে এক কর্তব্যরত মহিলা সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে

শেষ আপডেট: 6 June 2024 20:36

দ্য ওয়াল ব্যুরো: মাণ্ডি লোকসভা কেন্দ্রে ভোটে জিততেই বিপাকে বলি কুইন কঙ্গনা রানাওয়াত। নবনির্বাচিত সাংসদ তথা বলিউড অভিনেত্রীকে চড় মারার অভিযোগ উঠল এক কর্তব্যরত মহিলা সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে। বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরে পর্দার ঝাঁসির রানির হেনস্থার ঘটনাটি ঘটে।  

ঘটনাটির পর অনেকেই দাবি করেছেন, নিরাপত্তাকর্মীর সঙ্গে ফোন নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়েন কঙ্গনা। তাঁকে নাকি সিকিওরিটি চেকের সময়ে বার বার ফোনটি ট্রে-র ভিতরে রাখতে বলা হয়েছিল। কিন্তু তিনি রাজি হননি। আর তাতেই রেগে গিয়ে চড় মারেন ওই জওয়ান। যদিও এই তথ্য কী পুরোপুরি সত্যি!

এদিকে এই ঘটনার পরে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, কুলবিন্দর কৌর নামে অভিযুক্ত জওয়ান এক ভিডিও রেকর্ডিংয়ের সামনে এসে বলছেন, কৃষক আন্দোলনের সময়ে কঙ্গনা যে মন্তব্য করেছিলেন, সেটি তাঁর মোটেই পছন্দ হয়নি। তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘উনি (কঙ্গনা) কি ওখানে বসেছিলেন? উনি মন্তব্য করেছিলেন। আমার মা ওই আন্দোলনে বসেছিলেন।’ যদিও এই ভিডিওতে যে জওয়ানকে দেখা যাচ্ছে, তিনিই কঙ্গনাকে চড় মেরেছেন কিনা তার নির্দিষ্ট প্রমাণ এখনও পাওয়া যায়নি। 

২০২১ সালে কৃষক আন্দোলন নিয়ে তোলপাড় হয়েছিল গোটা দেশ। কৃষকদের এই আন্দোলনের পাশে ছিলেন অনেকেই। কিন্তু প্রথম থেকেই এই আন্দোলনের বিপক্ষে ছিলেন কঙ্গনা। এমনকি আন্দোলনরত কৃষকদের 'খলিস্তানি', 'সন্ত্রাসবাদী' বলেও তোপ দেগেছিলে অভিনেত্রী।

কৃষক আন্দোলনের বিরোধিতার কারণে অভিনেত্রীর উপর ক্ষোভ ছিল পাঞ্জাবের কাপুরথালার বাসিন্দা ওই মহিলা সিআইএসএফ জওয়ানের। বৃহস্পতিবার অভিনেত্রীকে দেখেই ক্ষোভ উগড়ে দেন তিনি। রাগের বসে সপাটে চড় মারেন সাংসদকে। 

শোনা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে হিমাচল প্রদেশের মান্ডি থেকে কঙ্গনা দিল্লি যাওয়ার জন্য বিমান ধরতে চণ্ডীগড় বিমানবন্দরে হাজির হয়েছিলেন। সেখানে নাকি তিনি সিআইএসএফের এক মহিলা জওয়ানের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এরপরেই মহিলা জওয়ান তাঁকে চড় মেরেছেন বলে অভিযোগ ওঠে।


```