Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

মানসিক শান্তির খোঁজে... দেশে ফিরেই বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের কাছে 'বিরুষ্কা'

তাঁরা পৌঁছলেন বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের কাছে। দুই সন্তান অকায় ও ভামিকাকে নিয়ে সেখানে হাজির হয়েছিলেন 'বিরুষ্কা'। 

মানসিক শান্তির খোঁজে... দেশে ফিরেই বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের কাছে 'বিরুষ্কা'

বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের কাছে 'বিরুষ্কা'

শেষ আপডেট: 10 January 2025 18:42

দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েক বছর ধরে বেশ 'আধ্যাত্মিক' হয়ে উঠেছেন বিরাট কোহলি। স্ত্রী অনুষ্কার সঙ্গে মাঝে মাঝেই একাধিক গুরুদেব এবং তাঁদের আশ্রমে যেতে দেখা গেছে তাঁকে। কখনও লন্ডনে কৃষ্ণদাসের কীর্তন শুনেছেন, আবার কখনও তাঁদের দেখা গেছে নিম করোলি বাবার আশ্রমে। এবার তাঁরা পৌঁছলেন বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের কাছে। দুই সন্তান অকায় ও ভামিকাকে নিয়ে সেখানে হাজির হয়েছিলেন 'বিরুষ্কা'। 

প্রেমানন্দ মহারাজের কাছে এই প্রথমবার গেলেন না বিরাট-অনুষ্কা। এর আগেও বৃন্দাবনে তাঁদের এই আধ্যাত্মিক গুরুর আশ্রমে দেখা গেছিল। আগেরবারের মতো এবারেও তাঁদের আশ্রমে যাওয়ার ছবি, ভিডিও ভাইরাল হয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে বৃন্দাবন গেছেন কোহলি এবং অনুষ্কা। অনেকেই মনে করছেন, নিজের সাম্প্রতিক ফর্ম নিয়ে বেশ চিন্তিত কোহলি। তাই 'মানসিক শান্তির' খোঁজে বৃন্দাবন গেছেন তিনি। 

অস্ট্রেলিয়া সফরে পারথে প্রথম টেস্টে শতরান করলেও গোটা সিরিজে তেমন রান পাননি 'কিং কোহলি'। প্রায় সব ইনিংসেই একই ভুল করে উইকেট ছুড়ে দিয়েছেন। অফ-স্ট্যাম্পের বাইরের বল খেলা নিয়ে নিজের দুর্বলতা কাটাতেই পারছেন না। এদিকে বিশেষজ্ঞ থেকে শুরু করে আমজনতা, সকলের সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে তাঁকে। এই অবস্থায় দেশে ফিরেই প্রেমানন্দ মহারাজের কাছে বিরাটের যাওয়ার ঘটনা চর্চা বাড়িয়েছে। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে প্রেমানন্দ মহারাজকে তাঁদের উদ্দেশে বলতে শোনা যায়, ''এঁরা খুবই সাহসী। সংসারে এত সম্মান পাওয়ার পরও ভক্তির দিকে আসা খুবই কঠিন কাজ। ভক্তির উপরে কিছু নেই। ঈশ্বরে ভরসা রাখো। নাম জপ করো। হাসি-খুশি থাকো।'' অনুষ্কা বলেন, ''গতবার যখন এসেছিলাম, মনে অনেক প্রশ্ন ছিল। কিন্তু জিজ্ঞাসা করতে পারিনি। আপনি শুধু আমাকে প্রেম ভক্তি দিন...''


```