Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

৩৬০০ টাকায় শেভ্রোলে গাড়ি! সোশ্যাল মিডিয়ায় ভেসে ওঠা পুরনো বিজ্ঞাপন দেখে আবেগের ঝড়

বর্তমানে, এমনই একটি বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় মানুষের নজর কেঁড়ে নিয়েছে।

৩৬০০ টাকায় শেভ্রোলে গাড়ি! সোশ্যাল মিডিয়ায় ভেসে ওঠা পুরনো বিজ্ঞাপন দেখে আবেগের ঝড়

বিজ্ঞাপনের ছবি

শেষ আপডেট: 17 December 2024 16:30

দ্য ওয়াল ব্যুরো: পুরনো জিনিসের প্রতি টান মানুষের বরাবরের। সময় যত গড়িয়েছে প্রযুক্তি উন্নত হলেও প্রাচীনত্বের প্রতি সবার একটা অন্যরকম ভাল লাগা কাজ করে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি গাড়ির ছবি ভাইরাল হয়েছে। যা চোখে পড়তেই নেটাগরিকদের মধ্যে হইচই পড়ে গেছে।

৫০-৬০ বছরের আগের ডাক টিকিট, আমন্ত্রণ পত্র বা ভিনটেজ কার, রেশন বিল-সহ একাধিক অতীতের স্মৃতি মানুষকে মুগ্ধ করে। বিষয়টি আরও বেশি চমকে দেওয়ার মতো যখন নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে পুরনো জিনিসের চাহিদা আরও আকাশছোঁয়া হয়। বর্তমানে, এমনই একটি বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় মানুষের নজর কেড়ে নিয়েছে।

একটি ইংরেজি দৈনিকের বিজ্ঞাপনে শেভ্রোলে একটি গাড়ির ছবির বিজ্ঞাপন সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে মাত্র ৩৬৭৫ টাকা দামের একটি ফাইভ সিটার। যা আজকের বাজারদর অনুসারে পাওয়া রীতিমতো চাঁদ হাতে পাওয়ার মতো।

তবে গাড়িতে ব্যবহার করা পার্টস এবং ফিচার্স পুরনো যুগের অটোমোবাইলের গুনগত মানের কথাও বিজ্ঞাপনে তুলে ধরা হয়েছে। আরও একটি বিজ্ঞাপনে দাবি করা হয়েছে, একটি অসাধারণ ডিল! একটি সস্তা ও সেরা শেভ্রোলে মোটর কার মাত্র ২,৭০০ টাকায়।

দুর্গম রাস্তায় এই গাড়ির জুড়ি মেলা ভার। একটি গাড়ি লখনউতে এবং দ্বিতীয় গাড়িটি কলকাতা, দিল্লি, লখনউ এবং ডিব্রুগড় সহ একাধিক শহরে পাওয়া যেত। এটা মূলত দেখানো হয়েছে, এখনকার বাজারদরের তুলনায় সে সময় একটা ভিনটেজ ফাইভ সিটার গাড়ি কিনতে কত খরচ হত। আগে হাজারেও গাড়ি মিলত কিন্তু এখন লাখ লাখ টাকা খরচ করলেও এমন গাড়ি পাওয়া দুষ্কর।

সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপনটি দেখে একজন লিখেছেন, তখনকার দিনে ৩৭০০ টাকা খুব একটা কম ছিল না। তবে আজ তা কয়েক লাখের সমান। অনেকে লিখেছেন, এটি ২০১৭ সালে বাজার থেকে উঠে যাওয়ার আগে কয়েক দশক ধরে মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। শক্তিশালী উপস্থিতি উপভোগ করেছিল।

আরেকজন জানান, ‘১৯৩৬ সালে ৩৬৭৫ টাকার মূল্য এখন ২০২৪ সালে ৩,৬৭,৫০,০০০ টাকা।’ বিজ্ঞাপনে চমকে যাওয়ার মতো কিছু না থাকলেও প্রাচীনত্বে ভর করে বেশ হইচই শুরু হয়েছে।


```