Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

গঙ্গা ফুঁসছে, ভেসে গেল বহু গাড়ি, উত্তরাখণ্ডে এবার আশঙ্কা বাড়ছে ধসের! জারি সতর্কতা 

দু’দিন আগেই বর্ষা ঢুকে গিয়েছে উত্তরাখণ্ডে। তার আগে থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে কোথাও ভারী, কোথাও আবার অতিভারী একটানা বৃষ্টি হচ্ছে। ফলে গঙ্গার জলস্তর বেড়েছে অস্বাভাবিক ভাবে।

গঙ্গা ফুঁসছে, ভেসে গেল বহু গাড়ি, উত্তরাখণ্ডে এবার আশঙ্কা বাড়ছে ধসের! জারি সতর্কতা 

উত্তরাখণ্ডে ভাসছে গাড়ি।

শেষ আপডেট: 30 June 2024 20:59

দ্য ওয়াল ব্যুরো: গঙ্গা দিয়ে ভেসে যাচ্ছে একের পর এক গাড়ি। সম্প্রতি হরিদ্বারের এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। দেখে যেন মনে হচ্ছে, দেশলাই বাক্স দিয়ে বানানো খেলনা গাড়ি ভেসে যাচ্ছে জলের তোড়ে। এবার ধসের সতর্কতাও জারি হল উত্তরাখণ্ড জুড়ে। 

দু’দিন আগেই বর্ষা ঢুকে গিয়েছে উত্তরাখণ্ডে। তার আগে থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে কোথাও ভারী, কোথাও আবার অতিভারী একটানা বৃষ্টি হচ্ছে। ফলে গঙ্গার জলস্তর বেড়েছে অস্বাভাবিক ভাবে। কোথাও কোথাও পাড় ছাপিয়ে রাস্তায় উঠে এসেছে নদী, কোথাও বা বিপদসীমা ছুঁয়ে ফেলেছে গঙ্গার জল।

এরকম পরিস্থিতিতে গঙ্গা-সংলগ্ন এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। শনিবার মৌসম ভবন জানায়, দেরাদুন এবং বাগেশ্বরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুমায়ুন অঞ্চলেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী পাঁচ দিন ধরে এই পরিস্থিতি বজায় থাকবে।

একটানা বৃষ্টির জেরে বেশ কিছু জায়গায় ধসের আশঙ্কাও করা হচ্ছে। তাই প্রশাসনের তরফে ওই ধসপ্রবণ এলাকাগুলি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি জলস্তর বৃদ্ধি পাওয়ায় গঙ্গায় না নামার জন্যও বাসিন্দাদের আর্জি জানানো হচ্ছে প্রশাসনের তরফে। জায়গায় জায়গায় মাইকে করে ঘোষণাও করা হচ্ছে।

শুক্রবার রানিখেতে ২৮ মিলিমিটার, লালঢাঙে ২৭, দেহরাদূনে ১৮, নৈনিতালে ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী দিনে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে মৌসম ভবন। দেরাদুন, উধমসিংহনগর, নৈনিতালে ২ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।


```