Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

টাকা-পয়সা নিয়ে ঝামেলা স্কুলপড়ুয়াদের মধ্যে, কিশোরকে খুন করে জঙ্গলে পুঁতে দিল চার 'বন্ধু'

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ও বিভিন্ন বৈদ্যুতিন সামগ্রী পরীক্ষা করার পর তদন্তে কিনারা করতে পারে পুলিশ। দেহাংশ পুরে ওঝা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। 

টাকা-পয়সা নিয়ে ঝামেলা স্কুলপড়ুয়াদের মধ্যে, কিশোরকে খুন করে জঙ্গলে পুঁতে দিল চার 'বন্ধু'

প্রতীকী ছবি

শেষ আপডেট: 9 March 2025 12:12

দ্য ওয়াল ব্যুরো: টাকাপয়সা নিয়ে বচসা। বন্ধুকে খুন করে পুঁতে দিল বছর ১৬-১৭ র কয়েকজন কিশোর। ঘটনা উত্তরপ্রদেশের প্রতাপগড়ের। চারজনকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ। 

মৃতের নাম উজেইড খান। বয়স ১৬। প্রতাপগড়েরই একটি স্থানীয় স্কুলে পড়াশোনা করত সে। পুলিশ সূত্রে জানা গেছে, তিনদিন আগে ওই কিশোরের কয়েকজন বন্ধু তাকে বাড়ি থেকে বেরোতে বলে। বন্ধুদের সঙ্গে দেখা করতে সে বাড়ি থেকে বের হয়। তাকে একটি গাড়িতে তুলে এরপর খুন করা হয়। 

দেহ লোপাট করতে পুরে ওঝা গ্রামের কাছে জঙ্গলে পুঁতে দেওয়া হয়। রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় এদিকে পুলিশে নিখোঁজ ডায়েরি করে পরিবারের লোকজন। পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ও বিভিন্ন বৈদ্যুতিন সামগ্রী পরীক্ষা করার পর খুনের কিনারা করতে পারে পুলিশ।

শনিবারই ঘটনায় চারজন অপ্রাপ্তবয়স্ককে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে ও পুরে ওঝা জঙ্গলে নিয়ে যাওয়া হয়। মাটি খুঁড়ে কঙ্কাল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। 

 এলাকায় মোতায়েন করা হয় পুলিশ। যেহেতু ধর্মীয় কারণে এলাকাটি স্পর্শকাতর, তাই বিশেষ পদক্ষেপ করা হয় প্রশাসনের তরফে। 

এবিষয়ে অ্যাডিশনাল এস পি জানান, 'টাকাপয়সা নিয়ে ঝামেলায় হওয়ায় খুন। অভিযুক্তদের হেফাজতে নেওয়া হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'


```