Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

মলদ্বীপ যাওয়া বাতিল করলেই ছোলে ভাটুরে ফ্রি! কোথায় এই অফার

ট্রিপ আপনাকে দিতে পারে ছোলে ভাটুরে, তাও ফ্রিতে! 

মলদ্বীপ যাওয়া বাতিল করলেই ছোলে ভাটুরে ফ্রি! কোথায় এই অফার

শেষ আপডেট: 17 January 2024 19:39

দ্য ওয়াল ব্যুরো: দেশ প্রেমের পুরস্কার ছোলে ভাটুরে! এখন মলদ্বীপ যাওয়া বাতিল করলেই ফ্রিতে পেয়ে যাবেন হাতে গরম ছোলে ভাটুরে। ভারতের সঙ্গে মলদ্বীপের সম্পর্ক বর্তমানে তলানিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ সফরে যাওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় তাঁকে আক্রমণ করেছিলেন মলদ্বীপের কয়েকজন মন্ত্রী। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে শুরু করে বয়কট মলদ্বীপ। এখন বয়কটের সঙ্গে মিলতে পারে মুখরোচক খাবারও। 

লাক্ষাদ্বীপ শুনলেই মনে পড়ে সুন্দর সাদা বিচ, নীল গভীর সমুদ্র, ক্রুজ ট্রিপ। তবে তার সঙ্গে যদি বিনামূল্যের ছোলে ভাটুরা মেলে তো ক্ষতি কী। আসলে উত্তরপ্রদেশের এক রেস্তোরাঁ দিচ্ছে এই অভিনব অফার। তারা বলেছে, যারা যারা মালদ্বীপ ট্রিপ বাতিল করে লাক্ষাদ্বীপ যাওয়ার জন্য টিকিট কেটেছেন তারা পেয়ে যাবেন এক প্লেট বিনামূল্যের ছোলে ভাটুরা। তাই আপনিও যদি নেক্সট ট্রিপ হিসেবে লাক্ষাদ্বীপ প্ল্যান করে থাকেন তাহলে আপনার জন্য আরও সুখবর। এই লাক্ষাদ্বীপ ট্রিপ আপনাকে দিতে পারে ছোলে ভাটুরে, তাও ফ্রিতে! 

ইতিমধ্যে একাধিক ট্রাভেল এজেন্সি জানিয়েছে, মলদ্বীপের টিকিট কাটা থাকলেও তা বাতিল করে দিচ্ছেন অনেক পর্যটক। এছাড়াও মালদ্বীপে যাওয়ার জন্য নতুন করে কোনও বুকিং করতেও রাজি হচ্ছে না অনেকে। অধিকাংশ মানুষের মুখে মুখে এখন ঘুরছে লাক্ষাদ্বীপের নাম। মনে রাখতে হবে, মোদীর লাক্ষাদ্বীপ সফরের ছবি দেখে মলদ্বীপের 'চিনপন্থী' সরকারের কয়েকজন মন্ত্রী নেটমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন। যদিও পরিস্থিতি সামাল দিতে দ্রুত তাঁদের সাসপেন্ড করা হয়, কিন্তু দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়নি।  


```