Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ৫২, হাজারো ঘরছাড়া, 'গভীরভাবে শোকাহত,' বললেন মোদী

ভয়াবহ আকস্মিক বন্যায় কেঁপে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্য। প্রবল বৃষ্টির জেরে সৃষ্ট বন্যায় প্রাণ হারিয়েছেন ৫০ জনেরও বেশি, নিখোঁজ বহু শিশু। 

টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ৫২, হাজারো ঘরছাড়া, 'গভীরভাবে শোকাহত,' বললেন মোদী

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 6 July 2025 11:46

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ আকস্মিক বন্যায় কেঁপে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্য। প্রবল বৃষ্টির জেরে সৃষ্ট বন্যায় প্রাণ হারিয়েছেন ৫০ জনেরও বেশি, নিখোঁজ বহু শিশু। টেক্সাসের এই মর্মান্তিক প্রাকৃতিক বিপর্যয়ে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার সন্ধ্যায় এক্স-এ দেওয়া পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, "টেক্সাসের ভয়াবহ বন্যায় বহু মানুষের, বিশেষ করে শিশুদের প্রাণহানির খবর শুনে গভীরভাবে মর্মাহত। যুক্তরাষ্ট্র সরকার এবং মৃতদের পরিবারের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা।"

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, মধ্য টেক্সাসে প্রবল বৃষ্টিতে একাধিক এলাকায় আকস্মিক জলস্তর বৃদ্ধি হয়। কার কাউন্টির একটি বেসরকারি গ্রীষ্মকালীন খ্রিস্টান ক্যাম্প, ক্যাম্প মিস্টিকে নদীর ধারে অবস্থান হওয়ায় সেখানে হঠাৎই নদীর জল ২০ ফুটের বেশি বেড়ে যায় মাত্র দুই ঘণ্টায়। ফলে ওই ক্যাম্প থেকে এখনও পর্যন্ত ২০ জন কিশোরী নিখোঁজ রয়েছেন বলে খবর।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, কার কাউন্টি জুড়ে শতাধিক মানুষকে ইতিমধ্যেই উদ্ধার বা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অনেকে হেলিকপ্টারের সাহায্যে রক্ষা পেয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতে কয়েকটি জায়গায় মাত্র কয়েক ঘণ্টায় এক মাসের সমান জল পড়েছে বলে জানিয়েছে সিএনএন।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, “এখন সবচেয়ে বড় অগ্রাধিকার হল মানুষ—তাঁদের যত দ্রুত সম্ভব খুঁজে বের করে পরিবারে ফিরিয়ে দেওয়া।” এক্স-এ দেওয়া ভিডিও বার্তায় তিনি জানান, ইউএস কোস্ট গার্ড ২২৩ জনকে উদ্ধার বা সাহায্য করেছে। তিনি আরও জানান, মার্কিন রাষ্ট্রপতি সবরকম ফেডারাল সাহায্য পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং এই উদ্ধার কাজের উপর ব্যক্তিগতভাবে নজর রাখছেন।

এদিকে শনিবার গভর্নর গ্রেগ অ্যাবট টেক্সাসের ট্র্যাভিস কাউন্টিকে নতুন করে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছেন। এই কাউন্টি কার কাউন্টি থেকে ১৩০ মাইল উত্তর-পূর্বে অবস্থিত।
 


```