Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

কোলে ২ বছরের শিশু! ভাইরাল জোম্যাটো এজেন্টের পিতৃস্নেহের ছবি

নির্ধারিত সময়ে জোম্যাটোর ডেলিভারি বয় হিসেবে যিনি পৌঁছলেন তাঁর কোলে ২ বছরের একটি শিশু! 

কোলে ২ বছরের শিশু! ভাইরাল জোম্যাটো এজেন্টের পিতৃস্নেহের ছবি

সোনু ও তার ছেলে।

শেষ আপডেট: 3 September 2024 23:44

দ্য ওয়াল ব্যুরো: খাবার সরবরাহকারী সংস্থায় অর্ডার করেছিলেন স্টারবাকস আউটলেটের কর্মীরা। নির্ধারিত সময়ে জোম্যাটোর ডেলিভারি বয় হিসেবে যিনি পৌঁছলেন তাঁর কোলে ২ বছরের একটি শিশু! 

দিল্লির খান মার্কেটের ওই আউটলেটের কর্মীরা কৌতূহল বশত কারণ জানতে চাইলেন। জবাবে ওই ডেলিভারি বয় সোনু যা বলেছেন, তাতে স্তম্ভিত হয়ে গিয়েছেন তাঁরা। একই সঙ্গে অপত্য পিতৃস্নেহ দেখে তাঁরা অভিভূতও। পরে সংশ্লিষ্ট আউটলেটের ম্যানেজার দেবেন্দ্র মেহরা লিঙ্কডইন-এ সোনুর গল্প শেয়ার করেছেন। যা ইতিমধ্যে ভাইরাল।

পোস্টে দেবেন্দ্র মেহরা লিখেছেন, সোনু একজন সিঙ্গল পেরেন্ট, কিন্তু কাজ আর সন্তান দুদিকে ভারসাম্য বজায় রাখতে সে শিশুকে কোলে নিয়েই জোম্যাটোর ডিউটি সারছে।

সন্তান এবং কাজ, দুইয়ের প্রতি তাঁর এই ভারসাম্য রক্ষার চেষ্টা নজর কেড়েছে নেট নাগরিকদের। পোস্টটি ইতিমধ্যে ভাইরাল। সেখানে উপচে পড়ছে একাধিক কমেন্ট।
সিঙ্গল পেরেন্ট সোনুকে সহযোগিতা করতে অনেকে সাহায্যের আশ্বাসও দিয়েছেন। আউটলেটের ম্যানেজারের উদ্দেশে একজন নেট নাগরিক  লিখেছেন, 'সন্তানের প্রতি পিতার এই অপত্য স্নেহের ছবি মনকে ছুঁয়ে গেল। আপনি দেখুন এই লোকটিকে আবার খুঁজে পেতে পারেন কি না। যদি খুঁজে পান,. তাহলে আমাকে জানাবেন। ছোট্ট ওই শিশুর শিক্ষার জন্য আর্থিকভাবে সাহায্য করতে চাই।'

ওই আউটলেটের কর্মীরা সোনুর ২ বছরের ছোট্ট মেয়েকে দুধ জাতীয় একটি পানীয় খেতে দিয়েছিলেন। আউটলেটের তরফে পোস্টে লেখা হয়েছে, "সেই মুহূর্তে মেয়েটির মুখের হাসি বলে দিচ্ছিল, ও কতটা খুশি হয়েছে।"


```