Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত

কঙ্গনা রনৌতকে ক্ষমা চাইতে হবে, কৃষক মোর্চার বয়কট-হুমকির মুখে মান্ডির বিজেপি প্রার্থী

অস্বস্তিতে দল

কঙ্গনা রনৌতকে ক্ষমা চাইতে হবে, কৃষক মোর্চার বয়কট-হুমকির মুখে মান্ডির বিজেপি প্রার্থী

কঙ্গনা রনৌত। ফাইল ছবি।

শেষ আপডেট: 3 May 2024 18:23

দ্য ওয়াল ব্যুরো: হয় ক্ষমা, নয়তো ভোট বয়কট। অভিনয় থেকে রাজনীতিতে অভিষেক হওয়ার পরই লোকসভা ভোটের প্রার্থী 'কুইন' কঙ্গনা রনৌতের জয়ের পথে কাঁটা বিছিয়ে দিল কৃষক সমাজ। কৃষক আন্দোলনের সময় কঙ্গনার আলটপকা একটি মন্তব্যের জল ঘুলিয়ে দিয়ে সংযুক্ত কিষাণ মোর্চা রনৌতের প্রকাশ্য ক্ষমাভিক্ষার দাবি তুলেছে। যাকে কেন্দ্র করে কৃষি ও উদ্যানপালনের জন্য নামজাদা মান্ডি লোকসভা কেন্দ্রে ফাঁপরে পড়েছে বিজেপি।

শুধু কৃষক আন্দোলন নয়, বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্যের জন্য কঙ্গনা রনৌতের বিরুদ্ধে অভিযোগের তালিকাও নেহাত কম নয়। গ্যাংস্টারের নায়িকার বিরুদ্ধে আটটি ফৌজদারি মামলা জিইয়ে আছে। গীতিকার জাভেদ আখতারকে মানহানির মামলা থেকে পাঞ্জাবের ভাটিন্ডার কৃষক ঘরণী মহিন্দর কৌর সম্পর্কে অপমানজনক মামলার খাঁড়া রয়েছে কঙ্গনার ঘাড়ে।

এছাড়াও আদিত্য পাঞ্চোলি এবং তাঁর স্ত্রী জারিনা ওয়াহেবের আনা মামলাও রয়েছে কঙ্গনার বিরুদ্ধে। এর মধ্যে বিষফোঁড়ার মতো গজিয়ে উঠেছে সংযুক্ত কিষাণ মোর্চার নয়া দাবি। বিজেপির মান্ডি লোকসভা কেন্দ্রের প্রার্থীকে কৃষক আন্দোলনের সময় অপমানজনক মন্তব্য করায় মোর্চার আহ্বায়ক হরিশ চৌহান বলেন, কঙ্গনা কোন অধিকারে কৃষকদের কাছে ভোট দেওয়ার আবেদন করেন? উনি আশাই বা কী করে করেন যে, আমরা তাঁকে সমর্থন দেব। উনি সমগ্র কৃষক সমাজকে অপমান করেছেন।

২০২০-২১ সালে উত্তাল কৃষক আন্দোলনের সময় এক বৃদ্ধা কৃষক রমণীকে বিলকিস বানো বলে মন্তব্য করেছিলেন কঙ্গনা। কৌরকে শাহিনবাগের বিলকিস বানো বলে মন্তব্য করায় তা নিয়ে যথেষ্ট বিতর্ক শুরু হয় সে সময়। সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে কঙ্গনা লেখেন, এখানেও হাজির শাহিনবাগের দাদি। এরকম বিক্ষোভকারী ১০০ টাকা দিলেই পাওয়া যায় বলে মন্তব্য ছিল রনৌতের।

এই প্রসঙ্গে কৃষক নেতা চৌহান বলেন, রাজ্যের ৭০ শতাংশ ভোটার হলেন কৃষক। কিন্তু, গত ১০ বছরে রাজ্যের কোনও এমপি লোকসভায় কৃষক সমস্যার কথা তুলে ধরেননি। সে কারণে কৃষক মোর্চা তাদেরই সমর্থন করবে যারা আমাদের দাবিকে সম্মান দেবে।

তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, আমরা মান্ডির কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিংকে সমর্থন দেব। কারণ তিনি আমাদের আন্দোলনের শরিক এবং বিধানসভাতেও কৃষকদের কথা তুলে ধরেছেন। হিমাচলের আপেল বাণিজ্য একেবার ধ্বংসে মুখে ঠেলে দিয়েছে বিজেপি। এই অভিযোগ তুলে চৌহান আরও বলেন, ইরান থেকে সস্তায় আপেল আমদানি করা হচ্ছে। ফলে এই অবস্থায় মান্ডির ভূমিপুত্রী কঙ্গনা রনৌত নিজের এলাকাতেই মূল ভোটব্যাঙ্কের থাবার মুখে দাঁড়িয়ে আছেন। কৃষকদের দাবি, তিনি ক্ষমা না চাইলে তাঁরাও কঙ্গনার সঙ্গে নেই।


```