Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও

থানা থেকে ১০০ মিটার দূরেই বাসের ভিতর তরুণীকে ধর্ষণ! পুণে কাণ্ডের অভিযুক্ত আগেও জেল খেটেছে

তরুণীর অভিযোগ ছিল, ভোর ৫টা নাগাদ পুণের স্বরগেট বাস ডিপোয় অপেক্ষা করছিলেন তিনি। সেই সময়ই তাঁর সঙ্গে কথা বলতে আসে অজ্ঞাতপরিচয় এক যুবক।

থানা থেকে ১০০ মিটার দূরেই বাসের ভিতর তরুণীকে ধর্ষণ! পুণে কাণ্ডের অভিযুক্ত আগেও জেল খেটেছে

ফাইল চিত্র

শেষ আপডেট: 27 February 2025 09:15

দ্য ওয়াল ব্যুরো: পুণেতে (Pune Incident) বাসস্টপে (Bus Stand) দাঁড়িয়ে থাকা এক তরুণীকে বাসে তুলে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই অভিযুক্ত যুবক বর্তমানে পলাতক। তবে পুলিশ রিপোর্ট বলছে, কয়েকদিন আগেই জামিন পেয়েছিল সে! অর্থাৎ এক অপরাধের পর জামিনে মুক্ত হয়ে আরেক অপরাধ করেছে ওই যুবক। পুলিশের ৮টি টিম এখন তাঁর খোঁজে অভিযান চালাচ্ছে। 

তরুণীর অভিযোগ ছিল, ভোর ৫টা নাগাদ পুণের স্বরগেট বাস ডিপোয় অপেক্ষা করছিলেন তিনি। সেই সময়ই তাঁর সঙ্গে কথা বলতে আসে অজ্ঞাতপরিচয় এক যুবক। সে বলে, ডিপোয় 'শিবসহী'র যে বাস রয়েছে তাতে উঠে যেতে, সেটাই আগে ছাড়বে। তিনি ভেবেছিলেন যুবক হয়তো বাসের কোনও কর্মচারী হবেন। তাই তার কথা শুনে তিনি বাসে উঠে যান। তারপরই ঘটে বিপত্তি। 

বাসস্টপের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত যুবককে চিহ্নিত করতে পারে পুলিশ। জানা যায়, তাঁর নাম রামদাস গারে। তাঁর বিরুদ্ধে চুরি, ছিনতাই থেকে শুরু করে ডাকাতির অভিযোগ রয়েছে। কয়েক বছর আগে জেলেও গেছিল সে। তবে ২০১৯ সালে জামিন পায়। কয়েক মাস আগেও তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের হয়েছিল। তারপর থেকেই পুলিশ খুঁজছিল তাঁকে। এবার সেই যুবকের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ।

যে বাস ডিপোয় ধর্ষণের ঘটনা ঘটেছে তার থেকে পুলিশ স্টেশনের দূরত্ব মাত্র ১০০ মিটার! পুলিশ বলছে, ভোরবেলা হওয়ায় বাসস্টপে হাতে গোনা কিছু লোক ছিলেন। তরুণীকে ভুল বুঝিয়ে একটি বাসে তুলে দরজা বন্ধ করে দিয়েছিল অভিযুক্ত। তরুণীর দাবি, ধর্ষণের পর তাঁকে প্রাণে মারার হুমকিও দিয়েছিল সে। তারপর বাস থেকে নেমে পালিয়ে যায়। 

এই ঘটনায় যুবকের বিরুদ্ধে একাধিক থানায় মামলা দায়ের হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে যুবকের ঠিকানা পেতে মরিয়া পুলিশ। রামদাসের ভাইকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তাঁরা। 


```