Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফর

মোদীর মন্ত্রিসভায় এবারও কোনও মুসলমান মুখ নেই, ‘নো ভোট - নো পোস্ট’

বিবাসরীয় সন্ধেয় রাষ্ট্রপতি ভবনের উঠোনে নরেন্দ্র মোদী সহ ৭২ জন শপথ নিলেন।

মোদীর মন্ত্রিসভায় এবারও কোনও মুসলমান মুখ নেই, ‘নো ভোট - নো পোস্ট’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 10 June 2024 07:59

দ্য ওয়াল ব্যুরো: শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা আকছার দাবি করতেন (লোকসভা ভোটের আগে) সংখ্যালঘু মুসলমানদের একাংশও নাকি এখন তাঁদের ভোট দিচ্ছেন। আবার অনেকেই বলতেন, সেই দাবি ফাঁপা। তবে তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায়, শুভেন্দুদের দাবি কিছুটা হলেও সত্য, তাহলে এর পর বাংলায় সংখ্যালঘুদের কাছে শুভেন্দু-সুকান্তদের কোনও মুখ থাকল কি?

রবিবাসরীয় সন্ধেয় রাষ্ট্রপতি ভবনের উঠোনে নরেন্দ্র মোদী সহ ৭২ জন শপথ নিলেন। সেই ৭২ জনের মধ্যে একটি মুসলিম মুখও দেখা গেল না। এমনকি শরিক দল তেলগু দেশম বা সংযুক্ত জনতা দলও কোনও মুসলিম মুখকে মন্ত্রী করল না। পর্যবেক্ষকদের একটা বড় অংশের মতে, এও এক বিষ্ময় বইকি। উপর্যুপরি সরকারে ধারাবাহিক ভাবে দেশের সংখ্যালঘুদের কোনও প্রতিনিধিই নেই। কেউ বা আবার বলছেন, নো ভোট তাই নো পোস্ট। অর্থাৎ সংখ্যালঘুরা বিজেপিকে বা তাদের শরিকদের ভোট দেয়নি। তাই তাদের জন্য পদও নেই। 

সংখ্যালঘুদের মধ্যে বিজেপিকে ভোট দেওয়ার যে উৎসাহ দেখা যায় না তা নতুন নয়। বাবরি মসজিদ ধ্বংসের পর থেকেই সেই প্রবণতা তৈরি হয়েছে। গোধরা কাণ্ডের পর তা আরও তীব্র হয়েছে। অটল বিহারী বাজপেয়ীও সেই সার সত্য বুঝতেন। তিনিও মানতেন, মুসলিমদের আস্থা অর্জন করা বিজেপির জন্য কঠিন। তবু বাজপেয়ী জমানায় কেন্দ্রীয় মন্ত্রিসভায় সংখ্যালঘু মুখ ছিল। মোখতার আব্বাস নকভিকে ৯৮ সালে মন্ত্রী করেছিলেন বাজপেয়ী। তিনি প্রথমে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রতি মন্ত্রী হয়েছিলেন। পরে সংখ্যালঘু উন্নয়ন ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। 

বাজপেয়ী জমানার অবসানের পর বিজেপির রাজনীতিতে লালকৃষ্ণ আডবাণী বিজেপির সভাপতি হন। তাঁর লক্ষ্য ছিল ২০০৯ সালের লোকসভা ভোটে প্রধানমন্ত্রী পদ প্রার্থী হয়ে ওঠা। সম্ভবত ভারতে সংখ্যালঘুদের বার্তা দিতে পাকিস্তান সফরে গিয়ে ‘কায়েদ এ আজম’ মহম্মদ আলি জিন্নাহর প্রশংসা করেছিলেন আডবাণী। তিনি বলেছিলেন, জিন্নাহ ধর্মনিরপেক্ষ ছিলেন। সেই মন্তব্যের জন্য সঙ্ঘ পরিবারের চাপে দলের সভাপতির পদ ছাড়তে হয় আডবাণীকে। 

তবু প্রথাগত ভাবে হলেও বিজেপিতে সংখ্যালঘুদের একটা প্রতিনিধিত্ব ছিলই। ২০১৪ সালেও মোদী মন্ত্রিসভায় দুটি সংখ্যালঘু মুখ ছিল। নাজমা হেপতুল্লাহ ও মোখতার আব্বাস নাকভি। কিন্তু মোদীর দ্বিতীয় মেয়াদ থেকে মন্ত্রিসভায় আর সংখ্যালঘু মুখ নেই। এবারও দেখা গেল না। 

ভারতবর্ষে মুসলমানদের জনসংখ্যা কমবেশি ২০ কোটি। ১৪০ কোটির দেশে হিন্দু জনসংখ্যার তুলনায় অনেক অনেক কম। আবার ২০ কোটি জনসংখ্যাও কম নয়। পৃথিবীর বহু দেশে মোট জনসংখ্যাই ২০ কোটির কম। যেমন বাংলাদেশ। অথচ এত বিপুল সংখ্যক মানুষের কোনও প্রতিনিধি কেন্দ্রের সরকারেই থাকল না। রবিবার রাতে বহু কোটি মানুষেরই নজরে পড়ল তা।


```