Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

জ্ঞানবাপীতে চলবে পুজো, এলাহাবাদ হাইকোর্টে ধাক্কা মুসলিম পক্ষের, নিম্ন আদালতের রায় বহাল

বারাণসীর জেলা আদালতের রায়ই বহাল রাখল এলাহাবাদ হাইকোর্ট। মামলার শুনানি চলাকালীন জ্ঞানবাপী মসজিদের ‘সিল’ করা বেসমেন্ট ‘ব্যাস তেহখানা’-এ পুজো চালানো যাবে বলে জানিয়ে দিল উচ্চ আদালত।

জ্ঞানবাপীতে চলবে পুজো, এলাহাবাদ হাইকোর্টে ধাক্কা মুসলিম পক্ষের, নিম্ন আদালতের রায় বহাল

শেষ আপডেট: 2 February 2024 15:17

দ্য ওয়াল ব্যুরো: জ্ঞানবাপী মসজিদের তেহখানায় চলবে পুজো-আরতি। বারাণসীর জেলা আদালতের রায়ই বহাল রাখল এলাহাবাদ হাইকোর্ট। মামলার শুনানি চলাকালীন জ্ঞানবাপী মসজিদের ‘সিলকরা বেসমেন্ট ব্যাস তেহখানা’-এ পুজো চালানো যাবে বলে জানিয়ে দিল উচ্চ আদালত।

গত বুধবার বারণাসীর জেলা আদালত হিন্দু পক্ষকে জ্ঞানবাপী মসজিদের তেহখানায় পুজোর অনুমতি দিয়েছে। এরপরই জ্ঞানবাপী মসজিদের বেসমেন্টে ৩১ বছর আগে বন্ধ হয়ে যাওয়া পুজো ফের শুরু হয়। বুধবার মধ্যরাতে কড়া নিরাপত্তায় হয় পুজো-অর্চনা। এরপরই জেলা আদালতের বিচারক অজয়কুমার বিশ্বাসের নির্দেশকে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল 'অঞ্জুমান ইন্তেজামিয়া (জ্ঞানবাপী) মসজিদ কমিটি'। শুক্রবার সংশ্লিষ্ট মামলার শুনানিতে হাইকোর্টে ধাক্কা খেল মুসলিম পক্ষ।

হাইকোর্টের বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়াল অ্যাডভোকেট জেনারেলকে মসজিদ চত্বরের বাইরে ও ভিতরে সুষ্ঠু আইন শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। এদিন আদালত প্রশ্ন তোলে, 'কালেক্টরকে রিসিভার নিযুক্ত করার সময় কেন মুসলিম পক্ষ প্রতিবাদ করেনি?' একইসঙ্গে মসজিদ কমিটিকে আপিল সংশোধন করে জেলা জজের ১৭ জানুয়ারির আদেশকে চ্যালেঞ্জ করতে বলা হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি মামলাটির পরবর্তী শুনানি হবে।

প্রসঙ্গত, মসজিদ চত্বরের দক্ষিণ অংশে অবস্থিত এই 'ব্যাস কা তেহখানা'। এই অংশে আরতি ও পুজোয় আপত্তি জানিয়ে মসজিদ কমিটির তরফে বৃহস্পতিবার আবেদন জানিয়েছে মুসলিম পক্ষ। হাইকোর্টের আবেদনে বলা হয়েছে, '১৯৩৭ সালে জ্ঞানবাপী সংক্রান্ত বিবাদের রায় মুসলিমদের পক্ষেই গিয়েছিল। সেক্ষেত্রে এএসআই-কে দিয়ে সমীক্ষা করানো যায় না নতুন করে।

 একইসঙ্গে মুসলিম পক্ষের দাবি, ২০২২ সালে বারণসীর আদালতের নির্দেশে করা 'অ্যাডভোকেট কমিশনার'-এর রিপোর্টকেও বারাণসী জেলা আদালতের নির্দেশে উপেক্ষা করা হয়েছে। এই মামলার দ্রুত শুনানি চেয়ে বুধবার সুপ্রিম কোর্টেও একটি পৃথক আবেদন জানিয়েছে মুসলিম পক্ষ।


```