Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

চিতাবাঘকে বাগে আনতে লেজ ধরে টান! কর্নাটকের যুবকের সাহস প্রাণ বাঁচাল অনেকের

তাকে ধরতে কালঘাম ছুটছিল বন দফতরের। তবে অবশেষে চিতাবাঘটিকে পাকড়াও করা সম্ভব হয়েছে।

চিতাবাঘকে বাগে আনতে লেজ ধরে টান! কর্নাটকের যুবকের সাহস প্রাণ বাঁচাল অনেকের

চিতাবাঘের লেজ ধরেছেন যুবক

শেষ আপডেট: 8 January 2025 14:33

দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েকদিন ধরে আতঙ্কে ভুগছিলেন কর্নাটকের টুমকুরু জেলার এক গ্রামের বাসিন্দারা। কারণ নিকটবর্তী জঙ্গল থেকে একটি চিতাবাঘ বেরিয়ে এসেছিল। সেটাই ঘুরে বেড়াচ্ছিল এলাকায়-এলাকায়। তাকে ধরতে কালঘাম ছুটছিল বন দফতরের। তবে অবশেষে চিতাবাঘটিকে পাকড়াও করা সম্ভব হয়েছে। স্থানীয় এক বাসিন্দার সাহসী পদক্ষেপে ধরা পড়েছে বাঘটি। 

একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, চিতাবাঘটির লেজ ধরে রয়েছেন এক ব্যক্তি, কিছুতেই ছাড়ছেন না! আর তাঁর চারপাশে যারা রয়েছেন তারা আপ্রাণ চেষ্টা করছেন বাঘটিকে বাগে আনতে। কিছুজন জাল ধরে আছেন, আর কিছুজন চিতাবাঘটিকে ঘিরে ফেলার চেষ্টা করছেন। অনেক কসরতের পর অবশেষে জাল দিয়ে চিতাটিকে ধরেন তাঁরা। 

বন দফতরের সঙ্গে একাধিক গ্রামবাসী ছিলেন। তাঁদের মধ্যে থেকেই এক গ্রামবাসী হঠাৎ চিতাবাঘটির লেজ ধরে টানেন। বাঘটি যে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেনি এমনটা নয়, কিন্তু ওই ব্যক্তি কিছুতেই ছাড়েননি তার লেজ। ছেড়ে দিলে হয়তো ওই চিতাবাঘটিকে ধরা আরও অসম্ভব হয়ে যেত। সেক্ষেত্রে বলা যায়, যুবকের সাহসী পদক্ষেপে অনেকের প্রাণ বেঁচে গেল। 

মঙ্গলবারই চিতাবাঘটিকে নিকটবর্তী জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। তবে কর্নাটকে এর আগেও এইভাবে বাঘ বেরিয়ে পড়ার ঘটনা ঘটেছে এবং মৃত্যুও হয়েছে। তাই বন দফতরের তরফে জঙ্গলের কাছে নানা জায়গায় খাঁচা, জালের ব্যবস্থা করেছে। যদিও লোকালয়ে বাঘ বেরিয়ে পড়ার ঘটনা কমে যায়নি। 


```