Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

আমি ফিরে আসব, শেষ দেখে ছাড়ব, লোকসভার বাইরে ক্ষোভে ফেটে পড়লেন মহুয়া

এদিন লোকসভায় ধ্বনি ভোটের মাধ্যমে মহুয়াকে বহিষ্কারের প্রস্তাব পাশ হতেই ক্ষোভে ফেটে পড়েন কৃষ্ণনগরের সদ্য প্রাক্তন সাংসদ।

আমি ফিরে আসব, শেষ দেখে ছাড়ব, লোকসভার বাইরে ক্ষোভে ফেটে পড়লেন মহুয়া

শেষ আপডেট: 8 December 2023 15:52

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা থেকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে যে বহিষ্কার করা হবে তা ছিল স্রেফ সময়ের অপেক্ষা। মহুয়াও হয়তো সে জন্য প্রস্তুতই ছিলেন। এদিন লোকসভায় ধ্বনি ভোটের মাধ্যমে মহুয়াকে বহিষ্কারের প্রস্তাব পাশ হতেই ক্ষোভে ফেটে পড়েন কৃষ্ণনগরের সদ্য প্রাক্তন সাংসদ।

লোকসভায় মহুয়াকে যাতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়, সেই দাবি করেছিল তৃ়ণমূল। কিন্তু সেই দাবি স্পিকার ওম বিড়লা শুনতেই চাননি। পরে সংসদ ভবন থেকে বেরিয়ে এসে মহুয়া বলেন, “আমাকে কোনও কথা বলার সুযোগ দিয়ে এক তরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” মহুয়ার দাবি, তাঁকে বহিষ্কার করার ব্যাপারে এথিক্স কমিটির সুপারিশ করার কোনও অধিকার নেই।

মহুয়া এদিন যখন সংবাদমাধ্যমের সামনে তাঁর ক্ষোভ উগরে দিচ্ছিলেন তখন তাঁর পিছনেই দাঁড়িয়েছিলেন সনিয়া গান্ধী। দৃশ্যত উত্তেজিত মহুয়া মৈত্র বলেন, আদানিকে বাঁচাতে মোদী সরকার আদা জল খেয়ে নেমেছে। এই সরকার নারী বিদ্বেষী। কিন্তু এভাবে আমার মুখ বন্ধ করা যাবে না। আমি আবার ফিরে আসব। এবং ওদের শেষ দেখে ছাড়ব।


```