Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

জম্মু ও কাশ্মীরে আজ তৃতীয় তথা শেষ দফার নির্বাচন, ভোট হবে মোট ৪০টি বিধানসভা কেন্দ্রে

১০ বছর পর কাশ্মীরে বিধানসভা ভোট হচ্ছে। ১৮ সেপ্টেম্বর প্রথম দফায় এবং ২৫ তারিখে দ্বিতীয় দফার ভোট হয়েছিল।

জম্মু ও কাশ্মীরে আজ তৃতীয় তথা শেষ দফার নির্বাচন, ভোট হবে মোট ৪০টি বিধানসভা কেন্দ্রে

জম্মু ও কাশ্মীরে ভোট দেওয়ার লাইন

শেষ আপডেট: 1 October 2024 07:04

দ্য ওয়াল ব্যুরো: আজ তৃতীয় দফায় ভোটগ্রহণ রয়েছে জম্মু ও কাশ্মীরে। মোট ৪০ টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। ভোট শুরু সকাল ৭টায়, শেষ হবে সন্ধ্যা ৭টা। নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে ৫০৬০ কেন্দ্রে মঙ্গলবার ভোটগ্রহণ হবে। 

কমিশনের দেওয়া তথ্য বলছে, শেষ দফায় মোট ভোটারের সংখ্যা প্রায় ৪০ লক্ষ। মোট প্রার্থী ৪০৫ জন। পাশাপাশি জম্মু ডিভিশনের ২৪ এবং কাশ্মীরের ১৬টি আসনে ভোটাভুটি হবে।

জম্মু ডিভিশনের জম্মু জেলার ১১টি আসন, কাঠুয়ার ৬টি আসন, উধমপুরের ৪টি ও সাম্বার ৩টি আসনে ভোট হবে। অন্যদিকে কাশ্মীর ডিভিশনের বারামুলার ৭টি, কুপওয়ারার ৬টি ও বান্দিপোরার ৩টি আসনে ভোট হবে। 

১০ বছর পর কাশ্মীরে বিধানসভা ভোট হচ্ছে। ১৮ সেপ্টেম্বর প্রথম দফায় মোট ৯০টি আসনের মধ্যে ২৪টিতে ভোট হয়েছিল। ২৫ তারিখে হয়েছিল দ্বিতীয় দফার ভোট। সেখানে ২৬টি আসনে ভোটাভুটি হয়েছিল। ভোটের ফলাফল জানা যাবে ৮ অক্টোবরে। 

প্রসঙ্গত, আজ যে প্রার্থীরা ভোটের ময়দানে রয়েছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য পিপলস কনফারেন্স প্রধান ও প্রাক্তন মন্ত্রী সাজ্জাদ লোন, প্যান্থারস পার্টির সভাপতি দেব সিং এবং কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী চৌধরী লাল সিং।


```