Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

উত্তরপ্রদেশে জৈনদের অনুষ্ঠানে বিপত্তি, ৬৫ ফুট উঁচু মঞ্চ ভেঙে পড়ে মৃত ৬, আহত ৫০-এর বেশি

বাগপতে জৈন সম্প্রদায়ের একটি অনুষ্ঠান হচ্ছিল। তার জন্যই এত বড় মঞ্চ তৈরি করা হয়েছিল।

উত্তরপ্রদেশে জৈনদের অনুষ্ঠানে বিপত্তি, ৬৫ ফুট উঁচু মঞ্চ ভেঙে পড়ে মৃত ৬, আহত ৫০-এর বেশি

ভেঙে পড়েছে মঞ্চ - ফাইল ছবি

শেষ আপডেট: 28 January 2025 11:39

দ্য ওয়াল ব্যুরো: এক ধর্মীয় অনুষ্ঠানে ৬৫ ফুট উঁচু মঞ্চ ভেঙে পড়ে বড়সড় বিপত্তি। উত্তরপ্রদেশের বাগপতে মৃত্যু হয়েছে ৬ জনের, আহত অন্তত ৫০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ ভাঙা মঞ্চের তলায় অনেকে চাপা পড়ে থাকতে পারেন। 

বাগপতে জৈন সম্প্রদায়ের একটি অনুষ্ঠান হচ্ছিল। তার জন্যই এত বড় মঞ্চ তৈরি করা হয়েছিল। যে সময়ে এই দুর্ঘটনা ঘটে তখন লাড্ডু বিতরণ করা হচ্ছিল। স্থানীয় সূত্রে খবর, লাড্ডু বিতরণের সময়ে হুড়োহুড়ি পড়ে গেলে পদপিষ্টের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। এদিক-ওদিক পালাতে চেষ্টা করেন অনেকে। সেই সময়ই মঞ্চ ভিড়ের চাপে ভেঙে পড়ে। 

বাগপতের জেলাশাসক জানিয়েছেন, ৬৫ ফুট উঁচু ওই মঞ্চটি কাঠ এবং বাঁশ দিয়ে বানানো হয়েছিল। তবে মাত্রাতিরিক্ত ভিড়ের চাপ সহ্য করতে পারেনি সেটি। তাই এমন দুর্ঘটনা। ইতিমধ্যে যাদের উদ্ধার করা হয়েছে তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আর বর্তমানে জোরকদমে চলছে উদ্ধারকাজ। ভাঙা মঞ্চের নীচে কমপক্ষে ২০-৩০ জন চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, প্রতি বছরই জৈনদের এই অনুষ্ঠান হয় বাগপতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ‘আদিনাথ নির্বাণ লাড্ডু’ অনুষ্ঠানে যোগ দিতে আসেন এই সম্প্রদায়ের মানুষ। এবারও তাই এসেছিলেন। তবে অন্যান্যবারের তুলনায় এবার একটু বেশি ভিড় হওয়ায় এই ঘটনা বলে মনে করা হচ্ছে।  

এই ঘটনা স্বাভাবিকভাবেই মনে করিয়ে দিচ্ছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরের পদপিষ্ট হওয়ার ঘটনা। সেখানেও মাত্রাতিরিক্ত ভিড়ের ফলে হুড়োহুড়ি পড়ে গেছিল এবং পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যুও হয়। 


```