Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

ওয়ানাড জেলায় ভয়াবহ ধস, মৃত অন্তত আট! ধ্বংসস্তূপে আটকে শতাধিক মানুষ, বৃষ্টিতে বিপর্যয় কেরলে

কেরলে ভারী বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসের ঘটনা নতুন কিছু নয়। গত কয়েক বছরে দ্রুত ভৌগোলিক পরিবর্তন ঘটায় এই সমস্যা আরও বেড়েছে। একসময় কেরল রাজ্যে বহু জলাভূমি ও হ্রদ ছিল, যা বন্যার বিরুদ্ধে প্রাকৃতিক রক্ষাকবচ হিসেবে কাজ করত। কিন্তু ইদানীং এত বেশি ঘরবাড়ি তৈরি শুরু হয়েছে, যে বহু জলা বুজিয়ে দেওয়া হয়েছে। তার ফল এই বন্যা ও ধস।

ওয়ানাড জেলায় ভয়াবহ ধস, মৃত অন্তত আট! ধ্বংসস্তূপে আটকে শতাধিক মানুষ, বৃষ্টিতে বিপর্যয় কেরলে

বৃষ্টির মধ্যেই কোনওরকমে চলছে উদ্ধারকাজ।

শেষ আপডেট: 30 July 2024 08:30

দ্য ওয়াল ব্যুরো: কেরলে ওয়েনাড জেলার পার্বত্য এলাকায় ভয়াবহ ভূমিধস! ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েছেন অন্তত শতাধিক মানুষ! আজ, মঙ্গলবার ভোরের এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইতিমধ্যেই দমকল বাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের (এনডিআরএফ) সদস্যরা উদ্ধার কাজে নেমেছেন। 

স্থানীয় সূত্রের খবর, একটানা ভারী বৃষ্টির জন্যই এলাকায় আচমকা ধস নামে এবং আটকে পড়েন বহু মানুষ। বৃষ্টির মধ্যেই কোনওরকমে চলছে উদ্ধারকাজ। এক বছরের এক শিশুর মারা যাওয়ার খবর শোনা যাচ্ছে, এখনও নিশ্চিত করেনি সরকারি সূত্র।

কেরলে ভারী বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসের ঘটনা নতুন কিছু নয়। গত কয়েক বছরে দ্রুত ভৌগোলিক পরিবর্তন ঘটায় এই সমস্যা আরও বেড়েছে। একসময় কেরল রাজ্যে বহু জলাভূমি ও হ্রদ ছিল, যা বন্যার বিরুদ্ধে প্রাকৃতিক রক্ষাকবচ হিসেবে কাজ করত। কিন্তু ইদানীং এত বেশি ঘরবাড়ি তৈরি শুরু হয়েছে, যে বহু জলা বুজিয়ে দেওয়া হয়েছে। তার ফল এই বন্যা ও ধস।

২০১৮ সালে কেরলে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছিল, প্রায় ৪০০ মানুষ মারা গেছিলেন। ঘরছাড়া হয়েছিলেন ১০ লাখেরও বেশি মানুষ। এবার ফের ভয়াবহ ভূমিধস।

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সব সরকারি এজেন্সিকে উদ্ধারকাজে সহায়তা করার নির্দেশ দিয়েছেন। উদ্ধারকাজের জন্য ওয়েনাড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কান্নুর ডিফেন্স সিকিউরিটি কোরের দুটি টিমকেও।

```