Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও

পেট চিরে বেরিয়ে এল পাকস্থলী, হনুমানের হামলায় ১০ বছরের ছেলের মৃত্যু

১০ বছরের ছেলের পেট চিরে পাকস্থলী বের করে নেয় হনুমান। কোনও রকমে হনুমানের থেকে উদ্ধার করে বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা দীপককে মৃত বলে ঘোষণা করেন।

পেট চিরে বেরিয়ে এল পাকস্থলী, হনুমানের হামলায়  ১০ বছরের ছেলের মৃত্যু

শেষ আপডেট: 15 November 2023 18:41

দ্য ওয়্যাল ব্যুরো: বন্ধুদের সঙ্গে আপন মনে খেলা করছিল। আচমকাই হানা দেয় হনুমান। ১০ বছরের ছেলের উপর হামলে পড়ে প্রাণীটি। পেট চিরে পাকস্থলী বের করে নেয় হনুমান। যন্ত্রণায় বাচ্চাটি কাতরাতে থাকে। শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে গুজরাতের গান্ধীনগরে।

মঙ্গলবার দেহগাম তালুকের সালকি গ্রামে একটি মন্দিরের সামনে দীপক ঠাকুর নামে ওই বাচ্চাটি খেলা করছিল। সঙ্গে ছিল তার বন্ধুরা। সেসময়ই আচমকা বাচ্চাটির উপর হামলে পড়ে হনুমান। বাচ্চাটিকে এতটাই জোরালো আঘাত করে যে তার পেটের ভিতর থেকে পাকস্থলী বেরিয়ে যায়। দেখতে পেয়ে ছুটে আসে বাড়ির লোক। কোনও রকমে হনুমানের থেকে উদ্ধার করে বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা দীপককে মৃত বলে ঘোষণা করেন।

এই প্রথম নয়, ওই গ্রামে এক সপ্তাহের মধ্যে তিনবার হনুমান হামলা চালাল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এ প্রসঙ্গে বনদফতরের তরফে বিশাল চৌধুরি জানিয়েছেন, ‘গত এক সপ্তাহে আমরা ২টি হনুমানকে ধরেছি। খাঁচাতেও রাখা হয়েছে। গ্রামে হনুমানের একটা বড় দল রয়েছে। চারজন পূর্ণ বয়স্ক হনুমান রয়েছে। গত এক সপ্তাহে এই দলটিই একাধিকবার হামলা চালিয়েছে।

এদিকে এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে । এমন হামলা ফের যে কোনও সময়ই হতে পারে বলে ভয় পাচ্ছেন তাঁরা। চোখের সামনে এক তরতাজা একটা বাচ্চার এমন করুণ পরিণতি কেউ ভাবতে পারছেন। বাচ্চাদের একা বাইরে বের করতে ভয় পাচ্ছেন অভিভাবকেরা। বিষয়টি নিয়ে বনদফতরের সক্রিয় পদক্ষেপের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।


```