Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

ক্লাসে বন্ধুর সঙ্গে বচসা, বেরিয়ে কুপিয়ে খুন, নৃশংসতা দেখে তাজ্জব পুলিশও

স্কুলের গেটে উপস্থিত নিরাপত্তাকর্মীরা কিশোরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

ক্লাসে বন্ধুর সঙ্গে বচসা, বেরিয়ে কুপিয়ে খুন, নৃশংসতা দেখে তাজ্জব পুলিশও

প্রতীকী ছবি

শেষ আপডেট: 4 January 2025 13:42

দ্য ওয়াল ব্যুরো: স্কুলে বচসা বন্ধুর সঙ্গে। ক্লাস শেষে সেই বন্ধুকে থেঁতলে খুন করার অভিযোগ উঠল কিশোরের বিরুদ্ধে। রাজধানীর বুকে শুক্রবার ঘটেছে এই নৃশংস ঘটনা। এপর্যন্ত সাতজনকে আটক করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। 

রাজকিয়া সর্বোদয়া বাল বিদ্যালয়ের পড়ুয়া ইশু গুপ্তা ও কৃষ্ণা। দুজনেই শুক্রবার এক্সট্রা ক্লাস করে স্কুলে। সেখানে দু'জনের মধ্যে কোনও বিষয় নিয়ে বচসা হয়। তখনের মতো বিষয়টা মিটে গেলেও পরে ক্লাস শেষ হওয়ার পর দলবল নিয়ে স্কুলের সামনে আসে কৃষ্ণা। তার সঙ্গে তিন-চারজনকে নিয়ে আসে। 

ইশু স্কুল থেকে বেরতেই তার ওপর হামলা চালায় দলের এক-দু'জন। অভিযোগ, একজন ইশুর থাইয়ে কোপ বসায়। স্কুলের গেটে উপস্থিত নিরাপত্তাকর্মীরা এলে অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে যায়। নিরাপত্তাকর্মীরাই কিশোরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

পুলিশের তরফে সঙ্গে সঙ্গে একটি বিশেষ দল গঠন করে অভিযুক্তদের উদ্দেশে তল্লাশি শুরু করা হয়। এই কাজে যোগ দেয় অ্যান্টি নার্কোটিক্স স্কয়্যাড। শুক্রবারই সাতজনকে আটক করা হয়। যার মধ্যে পাঁচজন নাবালক ও দুজনের মধ্যে একজনের বয়স ও আরেকজনের ৩১। 

পুলিশের তরফে জানানো হয়েছে, কেসটি বাড়তি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঠিক কী কারণে ঝামেলা হয়েছিল, কী কারণে খুন তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত ইশু গুপ্তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


```