Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

ওয়ানাড়ে সেনার কাজে অনুপ্রাণিত ক্লাস ৩-এর খুদে, চিঠি লিখে বলল, 'আমিও জওয়ান হব'

গোটা ওয়ানাড় জুড়ে অন্তত ৫০০ ভারতীয় সেনা জওয়ান উদ্ধারকাজ চালাচ্ছে।

ওয়ানাড়ে সেনার কাজে অনুপ্রাণিত ক্লাস ৩-এর খুদে, চিঠি লিখে বলল, 'আমিও জওয়ান হব'

খুদে রায়ানের লেখা সেই চিঠি

শেষ আপডেট: 3 August 2024 22:25

দ্য ওয়াল ব্যুরো: 'মৃত্যুপুরী'তে পরিণত হয়েছে কেরলের ওয়ানাড়। প্রবল বৃষ্টির জেরে ধস এবং তাতে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৩০০ ছাড়িয়েছে। বিপর্যস্ত এলাকায় যৌথ তল্লাশি অভিযানে নেমেছে সেনা, এনডিআরএফ, উপকূলরক্ষী বাহিনী এবং নৌসেনা। জোরকদমে উদ্ধারকাজ চলছে। আর ভারতীয় সেনাবাহিনীর এই পরিশ্রম দেখে অনুপ্রাণিত হয়েছে ক্লাস ৩-এর এক খুদে। সে চিঠিও লিখেছে সেনার উদ্দেশে। 

গোটা ওয়ানাড় জুড়ে অন্তত ৫০০ ভারতীয় সেনা জওয়ান উদ্ধারকাজ চালাচ্ছে। আর তাঁদের দেখে বড় হয়ে আর্মিতে যোগদান করার স্বপ্ন ইতিমধ্যেই দেখতে শুরু করেছে কেরলেরই এক খুদে। ক্লাস ৩-এর পড়ুয়া রায়ান ভারতীয় সেনাকে একটি ছোট্ট চিঠি লিখেছে। তাতে সে বলেছে, ''আমি ভারতীয় সেনার কাজ দেখে মুগ্ধ হয়েছি। তারা যেভাবে ধসে আটকে থাকা মানুষদের বাঁচাচ্ছেন। আমি এও দেখেছি যে তাঁরা শুধুমাত্র বিস্কুট খেয়ে একটা গোটা ব্রিজ বানানোর কাজ করছে। আমিও বড় হয়ে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে চাই। আমিও তাঁদের মতো দেশের সেবা করব।'' এএমএলপি স্কুলের এই ছাত্রের চিঠিতে আপ্লুত হয়েছে ভারতীয় সেনাও। 

রায়ানের ছবি এবং তাঁর হাতে লেখা চিঠি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে সেনাবাহিনী। তাঁরা রায়ানকে 'ছোট্ট যোদ্ধা' বলে সম্বোধন করেছে। সেনার কথায়, তাঁরা এখন থেকে সেই দিনের জন্য অপেক্ষা করবে যেদিন রায়ান তাঁদের ইউনিফর্ম পরবে। একই সঙ্গে তাঁরা এও জানিয়েছে, রায়ানের এই চিঠি তাঁদের ভীষণভাবে মনোবল বাড়িয়ে দিয়েছে, উদ্বুদ্ধ করেছে। 

প্রসঙ্গত, ওয়ানাড় জেলার চুরালমালা এবং মুন্ডাক্কাইয়ে ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৩। ২৮১ জনের এখনও খোঁজ নেই। মুন্ডাক্কাই এবং চুরামালায় নিখোঁজদের কেউ বেঁচে নেই বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। যদিও নিখোঁজদের উদ্ধার ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী।

ড্রোন নিয়ে নজরদারি ছাড়াও সেনাবাহিনী কেন্দ্রের কাছে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের অত্যাধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি চেয়ে পাঠিয়েছে। তার মধ্যে রয়েছে এনটিআরও-র রেকো রেসকিউ সিস্টেম এবং রিমোট সেন্সিং ইকুইপমেন্ট। আসলে প্রতিকূল আবহাওয়ার সঙ্গে যুদ্ধ করে উদ্ধারকাজ চালানো মুশকিল হয়ে যাচ্ছে তাঁদের পক্ষে। 


```