Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও

২ নাবালিকাকে যৌন নিগ্রহ! বদলাপুরের ঘটনায় পদক্ষেপ করছে শিশু সুরক্ষা কমিশন

একটি ইংরেজি মাধ্যম স্কুলের টয়লেটে ভিতরে স্কুলেরই সাফাইকর্মী ওই দুই নাবালিকার যৌন নিগ্রহ করে বলে অভিযোগ।

২ নাবালিকাকে যৌন নিগ্রহ! বদলাপুরের ঘটনায় পদক্ষেপ করছে শিশু সুরক্ষা কমিশন

রেললাইন আটকে ক্ষোভ আমজনতার

শেষ আপডেট: 21 August 2024 08:59

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার আরজি কর হাসপাতালের কাণ্ড নিয়ে তো দেশ তোলপাড়। তার মধ্যেই মহারাষ্ট্রের বদলাপুরে ঘটে গেছে আরও এক জঘন্য ঘটনা। ৪ বছরের দুই স্কুল পড়ুয়া নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। তার জেরেই বিক্ষোভ-আন্দোলনে জ্বলে ওঠে মহারাষ্ট্রের ঠানে। রেল রোকোর ডাক দিয়ে প্রতিবাদ শুরু করেন উন্মত্ত জনতা। তাদের ওপর লাঠিচার্জ করা হয়েছে। একই সঙ্গে, বহুক্ষণ বন্ধ রাখা হয় ইন্টারনেট পরিষেবাও। যদিও এখন তা খুলে দেওয়া হয়েছে। 

একটি ইংরেজি মাধ্যম স্কুলের টয়লেটে ভিতরে স্কুলেরই সাফাইকর্মী ওই দুই নাবালিকার যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়। কার্যত কলকাতার ধাঁচেই পথে নেমে প্রতিবাদ শুরু করেন সাধারণ মানুষ। পুলিশ এসে অবরোধ তুলতে গেলে উন্মত্ত জনতা তাদের উদ্দেশ্য করে পাথর ছুড়তে থাকে। কিছু সময়ের জন্য পুলিশ পালিয়ে গেলেও পরে লাঠিচার্জ করা হয়। নেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়। এরপর অবশ্য ক্ষোভ আরও বাড়ে। 

রেল রোকো প্রতিবাদের জেরে প্রায় ১২ ঘণ্টা মুম্বইয়ের ট্রেন পরিষেবা ব্যাহত হয়। তবে লাঠিচার্জ করে প্রতিবাদী জনতাকে রেললাইন থেকে তুলে দেয় পুলিশ। বর্তমানে ফিরিয়ে আনা হয়েছে ইন্টারনেট পরিষেবাও। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে জানিয়েছেন, সিট গঠন করে তদন্ত হবে গোটা ঘটনার। ইতিমধ্যে আবার জাতীয় শিশু সুরক্ষা কমিশন এই ঘটনার আলাদা করে তদন্ত শুরু করেছে। তাঁদের একটি দল গেছে ঘটনাস্থলে। 

পুলিশি তদন্তে জানা গিয়েছে, ঘটনার সময় টয়লেটে কোনও মহিলা কর্মী ছিলেন না। এছাড়াও স্কুলের অধিকাংশ সিসিটিভি ক্যামেরা অচল। এই মামলা ফাস্ট ট্র্যাক আদালতে বিচারের জন্য ঠানের পুলিশ কমিশনারকেও নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। স্কুল কর্তৃপক্ষ অভিযোগের পরেই প্রিন্সিপালকে সাসপেন্ড করেছে। বরখাস্ত করা হয়েছে ক্লাস টিচার ও আয়াকে। তাতেও অভিভাবকদের ক্ষোভ প্রশমিত করা যায়নি। 


```