Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও

মোদীর শপথ নিয়ে মসজিদের সামনে উস্কানিমূলক কথা বিজেপি সমর্থকদের, পাল্টা হামলায় ছুরিকাহত ২

মসজিদ অতিক্রম করার সময় মিছিল থেকে উস্কানিমূলক স্লোগান দেওয়া হয় বলে অ

মোদীর শপথ নিয়ে মসজিদের সামনে উস্কানিমূলক কথা বিজেপি সমর্থকদের, পাল্টা হামলায় ছুরিকাহত ২

মসজিদের সামনে উস্কানিমূলক কথা বিজেপি সমর্থকদের (প্রতীকী ছবি)

শেষ আপডেট: 10 June 2024 10:14

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকের বোলিয়ার জেলার কোনাজে থানা এলাকায় দুই বিজেপি সমর্থক সংঘর্ষে গুরুতর আহত হেয়েছেন। তাদের শরীরের একাধিক জায়গায় ছুরির আঘাত রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও এক আহত বিজেপি সমর্থককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এলাকায় উত্তেজনা চরমে উঠেছে। রাজ্যের বিজেপি নেতাদের অনেকেই বোলিয়ারে পৌঁছে গিয়েছেন। পুলিশ জানিয়েছে, এলাকা নিয়ন্ত্রণে রয়েছে। 

ঘটনার সূত্রপাত রবিবার গভীর রাতে। বোলিয়ার জেলার বোল্লার এলাকার বিজেপির গ্রাম সমিতি নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ উপলক্ষ্যে বিজয় মিছিলের আয়োজন করেছিল। ওই এলাকা থেকে লোকসভায় নির্বাচিত হয়েছেন বিজেপির ক্যাপ্টেন ব্রিজেস চাওটা। চেল্লুর, বোলিয়া হয়ে ধর্মনগর পর্যন্ত বিজয় মিছিলের পরিকল্পনা ছিল বিজেপি সমর্থকদের। 

বোলিয়ার মসজিদ অতিক্রম করার সময় মিছিল থেকে উস্কানিমূলক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। খানিক পরেই বিশ-পঁচিশজন তরুণ-যুবক বাইক নিয়ে মিছিলটিকে ধাওয়া করে। মসজিদ থেকে প্রায় দু-কিলোমিটার দূরে তারা মিছিলের পথ আটকায়। দু-পক্ষের মধ্যে গোলমাল শুরু হয়। পরে সংঘর্ষ শুরু হয়। মিছিলে অংশ নেওয়া তিনজন আহত হয়। তাদের মধ্যে দু’জনের শরীরে ছুরির আঘাত আছে। ছুরিকাহতদের নাম হরিশ (৪৪) এবং নন্দকুমার (২৪)। একটি সূত্রের দাবি, আক্রান্ত তিনজনই উস্কানিমূলক কথা বলেছিল মসজিদের সামনে দাঁড়িয়ে। 

স্থানীয় পুলিশ কমিশনার অনুপ কুমার আগওয়াল জানিয়েছেন, আহত তৃতীয় ব্যক্তির নাম কৃষ্ণকুমার। রাতেই বিজেপির দক্ষিণ কর্নাটকের সভাপতি সতীশ কুম্পালা ঘটনাস্থলে যান। বিজেপি সমর্থকেরা থানা ঘেরাও করে।


```