Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ! 'ডিজিটাল অ্যারেস্ট' হয়ে বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার খোয়ালেন ১১ কোটি

কয়েকটি ফোন, ভিডিও কলের মাধ্যমেই প্রতারণার শিকার হচ্ছেন আমজনতা। কয়েক হাজার থেকে শুরু করে লক্ষ, কোটি টাকা পর্যন্ত খোয়া যাচ্ছে।

ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ! 'ডিজিটাল অ্যারেস্ট' হয়ে বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার খোয়ালেন ১১ কোটি

প্রতীকী ছবি

শেষ আপডেট: 23 December 2024 19:30

দ্য ওয়াল ব্যুরো: দেশে সাইবার ক্রাইমের ঘটনা লাগাম ছাড়িয়ে যাচ্ছে। এবার বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ারের সঙ্গে হল প্রতারণা। তিনি খোয়ালেন ১১ কোটি টাকা। বেশ কয়েক ঘণ্টা ধরে তাঁকে 'ডিজিটাল অ্যারেস্ট' করে রেখেছিল প্রতারকরা। 

কয়েকটি ফোন, ভিডিও কলের মাধ্যমেই প্রতারণার শিকার হচ্ছেন আমজনতা। কয়েক হাজার থেকে শুরু করে লক্ষ, কোটি টাকা পর্যন্ত খোয়া যাচ্ছে। বিগত কয়েক মাসে এই ধরনের ঘটনা পরপর ঘটেছে। আর বেঙ্গালুরুর এই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ তুলে প্রতারণা করা হয়েছে। 

গত ২৫ নভেম্বর থেকে ১২ ডিসেম্বরের মধ্যে প্রতারণার শিকার হয়েছেন ৩৯ বছরের এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। পুলিশ সূত্রের খবর, পুলিশ সেজেই তাঁকে ফোন করা হয়েছিল। দাবি করা হয়েছিল, তাঁর আধার কার্ড ব্যবহার করে আর্থিক প্রতারণা করা হয়েছে। কোনও এক ব্যবসায়ী তাঁর আধার কার্ড ব্যবহার করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ৬ কোটি টাকা রেখেছেন, যা অবৈধ টাকা। এছাড়া আরও কিছু অভিযোগ করা হয়েছিল তাঁর বিরুদ্ধে। 

ওই যুবক পুলিশকে জানিয়েছেন, গত ১১ নভেম্বর তাঁর কাছে ট্রাই-এর নাম করে ফোন এসেছিল। বলা হয়, তাঁর যে ফোন নম্বরের সঙ্গে আধার কার্ডের যোগ রয়েছে তা দিয়েই অনেককে নাকি অপ্রীতিকর মেসেজ পাঠানো হয়েছে। আর তার জন্য মুম্বইয়ের কোলবা থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই ফোনের পর পুলিশ হয়ে কেউ ফোন করেছিলেন তাঁকে। তখন আর্থিক প্রতারণার কথা বলা হয়।

এরপর মুম্বই পুলিশ সেজে ওই যুবককে স্কাইপে ভিডিও কল করেন এক প্রতারক। কার্যত ধমকি দিয়ে বলা হয়, তাঁদের সঙ্গে এই ভার্চুয়াল তদন্তে সহযোগিতা না করলে তাঁকে সরাসরি গ্রেফতার করা হবে। শুধু তাই নয়, তাঁর পরিবারকেও ছাড়া হবে না। একই সঙ্গে আরবিআই-এর একটি ভুয়ো নথি দেখিয়ে তাঁকে বলা হয়, এই মামলা থেকে বাঁচতে তাঁকে মোটা টাকা ট্রান্সফার করতে হবে। তারা দেখতে চান, যুবকের পাঠানো টাকা বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আসছে কিনা। 

এই কথা শুনেই ১১.৮ কোটি টাকা প্রতারকদের দেওয়া একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন ইঞ্জিনিয়ার। কিন্তু এরপরও টাকার দাবি থামছিল না। তখনই যুবক বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন এবং থানায় অভিযোগ জানান। 


```