Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

কেরলের ধসে বাড়ছে মৃত্যু, উদ্ধার এক শিশু-সহ ২৪ জনের দেহ! পিনারাইকে ফোন করে আশ্বাস মোদীর

যুদ্ধকালীন তৎপরতায় চেষ্টা চলছে উদ্ধারের। বায়ুসেনার দুটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। 

কেরলের ধসে বাড়ছে মৃত্যু, উদ্ধার এক শিশু-সহ ২৪ জনের দেহ! পিনারাইকে ফোন করে আশ্বাস মোদীর

কেরলে ভয়াবহ ধস।

শেষ আপডেট: 29 August 2024 15:29

দ্য ওয়াল ব্যুরো: আগেই জলমগ্ন ছিল চারপাশ, সঙ্গে দোসর হল ভয়াবহ ভূমিধস। মঙ্গলবার ভোররাতে যখন গভীর ঘুমে তলিয়ে ছিল সকলে, তখনই নেমে আসে এই ভয়ঙ্কর বিপর্যয়। কেরলের মেপ্পাদি, মুন্ডক্কাই টাউন এবং ওয়েনাড জেলার চুরালমালা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তলায় আটকে আছেন কয়েকশো মানুষ। ইতিমধ্যে ২৪ জনের লাশ উদ্ধার করা গেছে, যার মধ্যে এক শিশুও রয়েছে। আহত অবস্থায় হাসাপাতালে ভর্তি করা হয়েছে প্রায় ১০০ জনকে। 

জানা গেছে, প্রবল বৃষ্টিতে প্রথম ধস নামে মুন্ডক্কাই শহরে। তখন রাত একটা বাজে। ওই রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল। উদ্ধার অভিযান চলতে চলতেই ভোর ৪টের দিকে খবর আসে, ওয়েনাড়ের চুরালমালার একটি স্কুলের কাছে আরও একটি ধস নেমেছে। স্কুল এবং আশপাশের বাড়িঘর ও দোকানপাট জল-কাদায় ডুবে যায়। সেখানও ছোটে উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় চেষ্টা চলছে উদ্ধারের। বায়ুসেনার দুটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। 

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে এই নিয়ে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। সেই সঙ্গে এক্স হ্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, 'ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের পাশে আছি। সকলের জন্য আমার প্রার্থনা রইল।'

কেরলের ধসের ঘটনায় শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। তিনি লেখেন, 'ওয়েনাডে বিশাল ভূমিধস হয়েছে। আমি গভীরভাবে দুঃখিত। শীঘ্রই নিরাপদে উদ্ধার করা হবে সকলকে। আমি কেরালার মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। ত্রাণ দেওয়ার জন্য প্রয়োজনীয় কাজ করতে বলেছি।' 


```